1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ভেঙে ফেলা হলো সাতক্ষীরায় শেখ মুজিবুর রহমানের ম্যুরালের শেষ অংশটুকু - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ভেঙে ফেলা হলো সাতক্ষীরায় শেখ মুজিবুর রহমানের ম্যুরালের শেষ অংশটুকু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৯১ বার শেয়ার হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের শেষ অংশটুকু তৃতীয় ধাপে ভেঙে নিশ্চিহ্ন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৯ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বুলডোজার দিয়ে ম্যুরালের শেষ চিহ্নটুকু ভেঙে ফেলে।

এ অভিযানে নেতৃত্ব দেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন,সদস্য সচিব সুহাইল মাহদীন,মূখ্য সংগঠক আল শাহরিয়ার, যুগ্ম আহবায়ক ওমর তাসনিম রাহাত। আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ এ ধরনের নানা শ্লোগানে শহরের খুলনা রোড মোড় মুখরিত করে তোলে ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।সংগঠনের আহ্বায়ক আরাফাত হোসাইন জানান,ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু আমরা সাতক্ষীরার মাটি থেকে মুছে ফেলতে চাই। যতদিন ছাত্র জনতার সৈনিকরা আছে, ততদিন বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শক্তি আর ফিরে আসতে পারবেনা।

প্রসঙ্গত, ২০২১ সালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় জেলা পরিষদের উদ্যোগে শেখ মুজিবর রহমানের ম্যুরাল তৈরি করা হয়। পরে মোড়টির নামকরণ করা হয় বঙ্গবন্ধু স্কয়ার। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোড়টির নামকরণ করা হয় শহীদ আসিফ চত্বর। ওই দিন সন্ধ্যায় প্রথমবারের মতো শেখ মুজিবর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরবর্তীতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো ম্যুরালটি ভাংচুর করা হয়। সর্বশেষ বুধবার ভোরে বুলডোজার দিয়ে ম্যুরালের শেষ চিহ্নটুকু ভেঙে ফেলা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।