1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলা বন্দরে পন্য বোঝাই বাণিজ্যিক জাহাজে লুটের চেষ্টা: ৫ দস্যু আটক - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলা বন্দরে পন্য বোঝাই বাণিজ্যিক জাহাজে লুটের চেষ্টা: ৫ দস্যু আটক

  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৫০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি।। মোংলা বন্দরে অবস্থান করা বাণিজ্যিক জাহাজে লুট করার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ নতুন করে গড়ে ওঠা সুমন বাহিনীর ৫ সক্রিয় দস্যুকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। গতকাল (২১ মার্চ) রাতে বন্দরের পশুর চ্যানেল থেকে ট্রলারসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলা দায়ের শেষে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানায়, গোয়েন্দা তথ্যের সূত্রধরে জানতে পারি, কুখ্যাত সুমন বাহিনীর একটি দল বন্দরের পন্য বোঝাই বাণিজ্যিক জাহাজে লুট করার উদ্দেশ্যে মোংলা থেকে ট্রলার নিয়ে হারবারিয়ার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ২১ মার্চ রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত ট্রলারকে থামাতে বললে সেটি দ্রুত চালিয়ে বনের গহীনে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। সেই ট্রলারে তল্লাশি করে ১২টি দেশীয় অস্ত্র, বেশ কয়েকপিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা সহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ দস্যুকে আটক করা হয়। আটককৃত হচ্ছে মোঃ জনি (১৯), মোঃ আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০) মোঃ আজিম (২৬) ও মোঃ মেজবাহ (১৯)। তাদের সকলেই মোংলা ও খুলনান কয়রা থানার বিভিন্ন এলাকায় বলে জানাগেছে।

আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা সকলেই ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

জব্দকৃত আলামাতসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা তাদের টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত থাকে। কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত রয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: আনিসুর রহমান বলেন, কোস্ট গার্ড সুমন বাহিনীর ৫ সতস্যকে আটক করে মোংলা থানায় হস্তান্তর করেছে, কিন্ত কে এই সুমন তার নাম পরিচয়সহ বিভিন্ন বিষয় নিয়ে গোপন অনুসন্ধান চলছে। এই সুমন নামে এর আগেও বহু অভিযোগ প্রশাসনের কাছে রয়েছে। যতটিকু জানা গেছে এই সুমন বন্দরের শুধু বানিজ্যিক জাহাজ নয় সুন্দরবনের বন্যপ্রানী, মাছ, কাকড়া ও বনের মুল্যবান বনজ সম্পদ পাচারের সাথেও জড়িত রয়েছে।

তদন্ত চলছে, অচিরেই তাকে গ্রেফতার করে সকলের সামনে তার সকল তথ্য উপাত্য সহ প্রকাশ করা হবে৷

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।