1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় ভূমি অফিসের নায়েব ইউনুসের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় ভূমি অফিসের নায়েব ইউনুসের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব) ইউনুসের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।

রবিবার (২৩ মার্চ ) সকালে লোহাগড়া উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী, সাধারণ জনগণ, স্থানীয় সচেতন নাগরিক, কৃষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নায়েব ইউনুস দীর্ঘদিন ধরে জমির নামজারি, খারিজ ও পর্চা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে ঘুষ ছাড়া কোনো ফাইলই নেন না।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, নায়েব ইউনুস সাধারণ মানুষকে নানা অজুহাতে হয়রানি করেন, দাফতরিক কাজ দিনের পর দিন বিলম্বিত করেন এবং ভূমি সংক্রান্ত বিষয়ে প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় পক্ষপাতমূলক আচরণ করেন। এছাড়া, তিনি নকল কাগজপত্র তৈরির মাধ্যমে অসাধু চক্রকে সুবিধা প্রদান করছেন বলেও অভিযোগ ওঠেছে।

মানববন্ধনে উপস্থিত একাধিক ভুক্তভোগী বলেন, “সরকারি সেবা পেতে আমাদের ঘুষ দিতে বাধ্য করা হয়। ঘুষ না দিলে বছরের পর বছর আমাদের কাজ আটকে রাখা হয়। আমরা দুর্নীতিমুক্ত ভূমি সেবা চাই।”

বক্তারা অবিলম্বে নায়েব ইউনুসকে অপসারণ এবং তার বিরুদ্ধে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনার (ভূমি)র কাছে লিখিত অভিযোগ প্রদান করেন।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রী বলেন, “অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।