1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পেলেন খুলনা বিভাগের সাংবাদিক ও তাঁদের সন্তানরা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পেলেন খুলনা বিভাগের সাংবাদিক ও তাঁদের সন্তানরা

  • প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৮২ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনা বিভাগের অসুস্থ, দুঃস্থ ও কর্মচ্যুত সাংবাদিক এবং তাঁদের সন্তানদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

২৩ শে মার্চ রবিবার দুপুরে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক মানবজমিনের যশোরের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের দেশ পত্রিকার যশোর ব্যুরো প্রধান আহসান কবির বাবু।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও চ্যানেল আইয়ের যশোর প্রতিনিধি আকরামুজ্জামান এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ও ৭১ টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ হোসেনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমইউজে খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা।

অনুষ্ঠানে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার অসহায়, দুঃস্থ ও অসুস্থ সাংবাদিকদের মধ্যে চিকিৎসা সহায়তা এবং তাঁদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এম আব্দুল্লাহ বলেন, “গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে দেশের গণমাধ্যমে ব্যাপক পরিবর্তন আসবে। কমিশনের প্রস্তাবনার মধ্যে যেগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব, সেগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কিছু প্রস্তাব বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে সংশয় রয়েছে।”

তিনি বলেন, “দেশে নিবন্ধিত পত্রিকার সংখ্যা প্রায় ৩৭০০, কিন্তু নিয়মিত প্রকাশিত হয় মাত্র ৫২টি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে অন্তত দুই হাজার পত্রিকা বন্ধ হয়ে যাবে। কারণ, এই ৫২টি পত্রিকা ছাড়া অন্য কোনো পত্রিকা সরকারি বিজ্ঞাপন পাবে না।”

সাংবাদিকদের সতর্ক করে তিনি বলেন, “আমরা যদি নিজেরা আত্মমর্যাদা রক্ষা করতে না পারি, তবে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সাংবাদিকদের সত্য প্রকাশে আপসহীন হতে হবে, তবে তা হতে হবে শতভাগ সত্যনিষ্ঠ। কারণ, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতায় স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি। দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার মান বজায় রাখতে হবে। বিগত সময়ে এক শ্রেণির সাংবাদিক ক্ষমতার দালালি করায় পুরো সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। বর্তমান সরকার সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।