1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা বিআরটিএ এর রোডশো ও লিফলেট বিতরণ এবং বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনা বিআরটিএ এর রোডশো ও লিফলেট বিতরণ এবং বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন

  • প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩২০ বার শেয়ার হয়েছে

এস এম শামিম দিঘলিয়া || খুলনা বিআরটিএ সোমবার ১২ টায় রোড শো ও লিফলেট বিতরণ করে এবং বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন করেন। খুলনা বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ার আলমের নেতৃত্বে রোড শো ও লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লাইসেন্স শাখার মোটরযান পরিদর্শক সাইফুর রহমান, রেজিস্ট্রেশন শাখার মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন হোসেন, দাউদ হোসেন, নিরাপদ সড়ক চাই খান জাহান আলী থানার আহ্বায়ক শেখ আব্দুস সালাম সহ বিআরটিএ খুলনা সার্কেলের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এবং এলাকার সাধারণ জনগ।

এসময় রোড শো শেষ করে বিভিন্ন যানবাহনের চালকদের আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গণসচেতনামূলক লিফলেট বিতরণ করেন। চালকদের ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন। এছাড়া চালকদের নির্দেশনা দেন গতি সীমা মেনে চলতে হবে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র গাড়িতে রাখতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে, ওভারটেকিং করা যাবে না, কোনভাবেই নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না, যাত্রীদের নিরাপদে ওঠানামা করাতে হবে এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যাত্রীদের প্রতি নির্দেশনা দেন চলন্ত গাড়িতে উঠানামা করা যাবে না, তাড়াহুড়া করে গাড়ি থেকে নামা যাবে না, নামার সময় অবশ্যই বাম পা আগে দিতে হবে।খুলনা বিআরটিএ সহকারী পরিচালকের নেতৃত্বে খুলনা শহরে বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শক করে তাদের নির্দেশনা দেয় পুরানো ফিটনেট বিহীন গাড়ি রং করে কোনভাবেই রাস্তায় নামানো যাবে না অন্যথায় ওয়ার্কশপের এর বিরুদ্ধে বিআরটিএ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।