1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় গৃহবধূর লাশের পরিচয় মিলেছে, থানায় হত্যা মামলা দায়ের, আটক-০৩ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেরখাদায় গৃহবধূর লাশের পরিচয় মিলেছে, থানায় হত্যা মামলা দায়ের, আটক-০৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৮১ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই, তেরখাদা ||গত ২৩ শে মার্চ সকালে তেরখাদা উপজেলার বিজয়নগর এলাকার ওসমান মিয়ার কলাবাগান থেকে উদ্ধারকৃত মহিলার লাশের পরিচয় মিলেছে।

তার নাম সাকিরন বেগম ময়না (৪০)। সে কালিয়া উপজেলার হরিসপুর গ্রামের মৃত রহিম সরদারের পুত্র আনিচ সরদারের ১ম স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৃহবধূ সাকিরন বেগম ময়নার আনিচ সরদারের সাথে বিয়ের পর থেকেই সাকিরন বেগম খুলনার বয়রায় বসবাস করতো।
অপরদিকে আনিচ সরদার তার দ্বিতীয় স্ত্রী আঙ্গুরা বেগমকে নিয়ে হরিসপুর গ্রামে বসবাস করে। পুলিশ জানায়, সাকিরন বেগম ময়নার বিয়ের কিছুদিন পর স্বামীর পরামর্শ মত বিদেশে চলে যায়।
দুই বছর বিদেশ থাকাকালীন সময়ে তার আয়ের সমূদয় টাকা স্বামী আনিচ সরদারের কাছে পাঠাতো। সাকিরন বিদেশে চলে যাওয়ার পর আনিচ সরদার দ্বিতীয় বিয়ে করে ঘরসংসার শুরু করে।
সাকিরন বেগম দেশে ফিরে এসে দেখে আনিচের দ্বিতীয় স্ত্রী। এ নিয়েও সাকিরনের উপর নির্যাতন চালানো হয়। সাকিরন কোনো উপায়ন্তর না পেয়ে তার পাঠানো টাকা স্বামী আনিচের কাছে ফেরত চায়। সর্বশেষ গত ২২মার্চ বিকেলে সাকিরন বেগম ময়না তার পাওনা টাকা চাইতে স্বামীর বাড়ি হরিসপুর গ্রামে যায়।
টাকা চাইলে সাকিরনের উপর চলে অমানসিক নির্যাতন। আনিচ সরদার, তার ভাই রনিচ সরদার অন্য আসামীদের নিয়ে
সাকিরনকে হত্যা করে। তারা সাকিরনের মৃতদেহ গভীর রাতে তেরখাদা উপজেলার বিজয়নগর এলাকায় ওসমান মিয়ার কলাবাগানের মধ্যে ফেলে রেখে আসে।
সকালে এলাকাবাসী লাশ দেখে তেরখাদা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ সাকিরনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সাকিরনের ভাই পান্না মিয়া বাদী হয়ে আনিচ সরদার,রনিচ সরদার (৪০), উভয় পিতা-মৃত রহিম সরদার, আঙ্গুরা বেগম (৩০), স্বামী-আনিচ সরদার, উভয় সাং-হরিশপুর, আকছের (৫৫), পিতা-মৃত রশিদ সরদার, সাং-হাড়িডাঙ্গা, ছবেদা বেগম (৬২), স্বামী-রহিম সরদার
সর্ব থানা-কালিয়া, জেলা-নড়াইলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে আসামী রনিচ সরদার, আঙ্গুরা বেগম ও আকছেরকে আটক করে আদালতে সোপর্দ করেছেন।
তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান, আসামীরা দুর্দান্ত প্রকৃতির। তিনি বলেন,আসামী আনিচ ও রনিচ সরদারের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নানাবিধ অপরাধ সংঘটিত করার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।