1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জাগ্রত বাংলাদেশ (জেবিডি) খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা, ইফতার ও দোয়া - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জাগ্রত বাংলাদেশ (জেবিডি) খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা, ইফতার ও দোয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২০০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || ২৬ মার্চ বুধবার, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে জাগ্রত বাংলাদেশ (জেবিডি) খুলনা মহানগর ও জেলা শাখা নগরীর নিরালার গ্রীন এন্ড কো: রেস্টুরেন্টে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক জনাব এনামুল হক (দৈনিক ইত্তেফাক) এবং সভাপতিত্ব করেন জেবিডি খুলনা মহানগর শাখার আহবায়ক ও জেবিডি খুলনা বিভাগের বিভাগীয় সমন্বয়ক প্রভাষক জনাব বাবু কুমার রায়।

প্রধান অতিথি জনাব এনামুল হক জাতীয় জীবনে বাংলাদেশের স্বাধীনতা দিবসের গুরত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে জাগ্রত বাংলাদেশ (জেবিডি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতি প্রভাষক বাবু কুমার রায় উক্ত অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য সবাইকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

পাশাপাশি, তিনি তার বক্তব্যে বলেন, জাগ্রত বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ও ২৪ ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের গতি ধরে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে এবং ১০০% মানুষের সমান মর্যাদা ও ন্যায়ের সুবিধার জন্য সারাদেশে ভবিষ্যতে কাজ করে যাবে। যেখানেই অন্যায় হবে, সেইখানেই জাগ্রত বাংলাদেশ প্রতিবাদী কন্ঠস্বর হয়ে শোষিতের পক্ষে কথা বলবে।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেবিডির খুলনা মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব জনাব মো: অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জাগ্রত শ্রমিক বাংলাদেশ এর আহবায়ক জনাব মো: মনিরুজ্জামান মনির, বৈষম্য বিরোধী আন্দোলন-খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক জনাব মো: নাঈম মল্লিক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-খুলনা জেলা শাখার সভাপতি মো: রাজু, খুলনার নর্থ ওয়েস্টার্ণ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জনাব শেখ মাহরুফুর রহমান, মোল্লাহাট-বাগেরহাট এর লায়লা আজাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব শেখ শোয়েবুর রহমান ও জৈষ্ঠ প্রভাষক জনাব শেখ আব্দুল জলিল ও খুলনার হিউম্যান হেলথ ফেডারেশন এর সভাপতি জনাব শেখ মো: সিয়াম প্রিন্স। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেবিডি খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক জনাব সঞ্জয় সরকার ও শুভ চ্যাটার্জি; জেবিডি মহানগর শাখার সদস্য সুমন ভট্টাচার্য, শেখ বেল্লাল হোসেন নাঈম, সৌমেন মল্লিক; বৈষম্য বিরোধী খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক সাইফ নেওয়াজ; বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি জনাব সাব্বির রহমান শুভ ও খুলনার দৈনিক জন্মভূমি প্রত্রিকার সাংবাদিক জনাব বাপ্পি খানসহ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগ্রত বাংলাদেশ এর খুলনা মহানগর শাখার সদস্য সচিব প্রভাষক সুমন কুমার বিশ্বাস।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।