1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে এবি পার্টির উদ্যোগে ঈদ পরবর্তী গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে এবি পার্টির উদ্যোগে ঈদ পরবর্তী গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর||কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে ঈদ পরবর্তী এক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-তে যোগদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলার ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চুয়াডাঙ্গা গ্রামে ঈদ পরবর্তী ওই গণসংযোগ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (০২ এপ্রিল-২৫) বিকেলে স্থানীয় চুয়াডাঙ্গা বাঁধের মাথা নামক স্থানে গণসংযোগ ও মত বিনিময় সভায় এবি পার্টি উপজেলার আহবায়ক নুরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে এবং সদস্য রিপন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এবি পার্টির যশোর জেলা আহবায়ক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলার যুগ্ম-আহবায়ক ব্যারিষ্টার মাহমুদ হাসান। ব্যারিষ্টার মাহমুদ হাসান তিনি তার বক্তব্যে কেশবপুর উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবি পার্টির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সততা ও নিষ্ঠার সাথে উপজেলার মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, আমার বাংলাদেশ পার্টি নতুন দল হিসাবে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতি করবে। আমাদের আজকের এই গণসংযোগ ও মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো, আপনাদের কথা শোনা, আপনাদের সমস্যাগুলো জানা এবং আমাদের দলের নীতি ও আদর্শ আপনাদের কাছে তুলে ধরা।” এসময় বিভিন্ন এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।