1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পাল্টা মানববন্ধন ভন্ডুল: আহত -২ - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পাল্টা মানববন্ধন ভন্ডুল: আহত -২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার শেয়ার হয়েছে

পাইকগাছা খুলনা প্রতিনিধি ||খুলনার পাইকগাছায় জায়গা-জমি ও মামলা-মকদ্দমা নিয়ে আয়োজিত পাল্টা মানববন্ধন প্রতিপক্ষদের হামলায় ভন্ডুল হয়ে গেছে। এ হামলায় ২বছরের শিশুসহ মা আহত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাসিমপুর কপোতাক্ষ বিদ্যালয়ের সামনের সড়কের উপর এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় দু-পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশাংকা করছে এলাকাবাসী।

জানা যায়,  হাসিমপুর মৌজায় ১২ শতক জমি দখল নিয়ে কাসেম সরদারদের সাথে রজব আলী সরদারদের ২ বছর ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে ধর্ষণ মামলাসহ উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ১৫ টি মামলা-মকদ্দমায় জড়িয়ে পড়েছে। রজব আলী সরদাররা জেল হাজতও খেটেছে। একারণে গত ১৮ ফেব্রুয়ারী রজব আলীরা কাসেম আলীদের বিরুদ্ধে মানববন্ধন করে।

এদিকে কাসেম সরদারের ছেলে খায়রুল ইসলাম আওয়ামিলীগের কমিটির দুটি কাগজ দেখিয়ে বলেন দেখেন রুস্তম আলী ইউনিয়ন আওয়ামিলীগেী সিনিয়র সহ-সভাপতি। আমি কৃষকদলের উপজেলা কমিটির সদস্য হওয়ায় তারা জোরপুর্বক আমাদের জায়গা জমি ভোগ দখল করে রেখেছে এতোদিন।আমরা দখল বুঝে নেয়ায় তারা ক্ষিপ্ত হয় আমাদের নামে ৭ টি মামলা করে অহেতুক হয়রানী করছে।

এসবের  প্রতিবাদে বুধবার কপোতাক্ষ বিদ্যালয়ের সামনে কাসেম সরদাররা মানববন্ধনের আয়োজন করেন। এসময় প্রতিপক্ষ রজব আলীরা নারী-পুরুষ ঝাড়ু ও লাঠি নিয়ে জড়ো হয়ে রাস্তায় অবস্থান নেয়। মানববন্ধন কারীরা ব্যানার নিয়ে রাস্তায় দাড়ানোর সময় তাদের উপর আক্রমন করে। যাতে মানববন্ধনে যোগদিতে আসা তানিয়া (২৮) ও তার কোলের ২ বছরের শিশু রোকেয়া আহত হয়।

এবিষয়ে প্রতিপক্ষ রজব আলী সরদার জানান তাদের কবলা কৃত জমি দখল দিচ্ছেনা কাসেমরা। তাছাড়া আমাদের নামে মিথ্যা ধর্ষন মামলাসহ ৮ টি মামলা দিয়ে হয়রানী করছে। একারণে তাদের মানববন্ধন করতে দেয়া হয়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।