1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রায় ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার শেয়ার হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা(খুলনা)প্রতিনিধি||ঈদুল ফিতরের ৯ দিনের ছুটি থাকলেও  কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছে।

কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন মাঠ পর্যায়ের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (এফ,ডাব্লিউ,সি) সদর ক্লিনিক ও এমসিএইচ  ইউনিট সমূহ খোলা রেখে গর্ভবতীদের এএনসি,পিএনসি, সাধারণ রোগী , কিশোর কিশোরীদের, শিশু ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা  দপ্তর সূত্রে জানা গেছে , মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে ছুটিকালীন সময়ে সাধারণ রোগী ১৮০, শিশু ৫১, এএনসি ২৩,পিএনসি ৬,এমআর প্যাক ৪, খাবারবড়ি ২৭, ইনজেকশন ৪ ও কিশোর কিশোরী ১০ জনকে সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার  দুপুরে উত্তর বেদকাশী  মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়,  কয়েকজন সেবা গ্রহীতা সেবা গ্রহণ করছেন। তাদের একজন বড়বাড়ী গ্রামের আব্দুর রহিম গাজীর সাথে কথা হলে তিনি বলেন, এই গরমে এবং ঈদের সময়ে শিশুসহ সাধারণ মানুষ অসুস্থ হয়। এ সময়ে পরিবার পরিকল্পনা বিভাগের (এফ,ডব্লিউ,সি) কেন্দ্র সমূহ খোলা থাকায় তারা স্বাস্থ্য সেবা নিতে পেরে অনেক খুশি।

তিনি ছুটিকালীন সময়ে এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানান। কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শুভ্যমনিয়াম বলেন, টানা ৯ দিনের ছুটিতেও মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেবা অব্যহত রেখেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।