1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় শ্বাসরুদ্ধকর ম্যাচে স্পার্ক ২০০১ ব্যাচ চ্যাম্পিয়ন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় শ্বাসরুদ্ধকর ম্যাচে স্পার্ক ২০০১ ব্যাচ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৮২ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা  প্রতিনিধি ||বয়স মানুষকে নতুন পরিস্থিতির সম্মুখীন করে আর সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারলেই মানুষ সফল হয়। আর তেমনি পরিস্থিতি মোকাবেলা করে সফল হলো স্পার্ক ২০০১ ব্যাচ।

১১তম স্টুডেন্টস চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে চতুর্থ বার শিরোপা ঘরে তুলল তারা।শ্বাসরুদ্ধকর ম্যাচে স্ট্রম ২০১৭ ব্যাচকে এক রানে পরাজিত করে।

কোনো উপজেলার এটাই প্রথম ফ্লাডলাইটে খেলা। গ্যালারি ভরা হাজার হাজার দর্শক। আন্তর্জাতিক ম্যাচ ছিল না। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে কোনো অংশে কম ছিল না। ম্যাজিক্যাল একটা ম্যাচ। শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে খেলার ফলাফলের জন্য। ছয় বলে স্ট্রম ২০১৭ এর দরকার জেতার জন্য ১০ রান। বলে আসেন ২০০১ ব্যাচের অফ স্পিনার মনজুরুল হাসান।

প্রথম বলে দেন শূন্য। দ্বিতিয় বলে ওভার বান্ডারি। তৃতীয় বলে আবার শূন্য, চতুর্থ বলে ২০১৭ এর ওপেনিং ব্যাটারকে সাজঘরে পাঠান। পঞ্চম ও ষষ্ঠ বলে এক রান করে দেন।

২০০১ সাল থেকে স্টুডেন্টস চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু। ১৮টি দল অংশগ্রহণ করে এবারের টুর্নামেন্টে। গত মঙ্গলবার (০১-০৪-২০২৫) শুরু হয় ১১ তম স্টুডেন্টস চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (০৪-০৪-২০২৫) রাতে ছিল ফাইনাল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে স্পার্ক ২০০১ ব্যাচ। নির্ধারিত ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে। পরে ব্যাট করতে নেমে স্ট্রম ২০১৭ ব্যাচ শেষ বল পর্যন্ত খেলে দুই উইকেটে ১৩৭ করে। এক রানে জয় পায় স্পার্ক ২০০১ ব্যাচ। ম্যান অফ দ্যা ম্যাচ ২০০১ ব্যাচের মনিরুজ্জামান মনি এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন ২০১৭ ব্যাচের প্রীতম মন্ডল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র এস এম এমদাদুল হক,কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ব্যবসায়ী নেতা জিএম শুকুরুজ্জামান, ৯৫ ব্যচের শিপলু, কামাল,রাসল, জাহিদুজ্জামান হ্যাপি, আসিফ প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।