1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরার হাবাসপুরে ভেজাল দুধ-ঘি তৈরির কারখানায় ডিবি পুলিশের হানা: ২ ভাই আটক - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরার হাবাসপুরে ভেজাল দুধ-ঘি তৈরির কারখানায় ডিবি পুলিশের হানা: ২ ভাই আটক

  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪২ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার || সাতক্ষীরার প্রত্যন্ত ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামে ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে দুই ভাইকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ঘি জব্দ করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশের একটি টিম। অভিযানে ২০ লিটার ভেজাল ঘি ও ২৬০ লিটার ভেজাল তরল দুধ জব্দ করা হয়। পাশাপাশি কস্টিক সোডা, পাম অয়েল, সয়াবিন তেল, জেলি এবং দুধ ও ঘি তৈরির কাজে ব্যবহৃত মেশিনও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—হাবাসপুর গ্রামের কমল ঘোষ ও তার ভাই দিলীপ ঘোষ। ছোটবেলা থেকেই তারা দুধ ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও গত ৫-৭ বছর ধরে তারা ভেজাল দুধ ও ঘি তৈরি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

কমল ঘোষ জানান, প্রতিদিন ৩-৪শ’ লিটার দুধ এবং আধা মণ ঘি তৈরি করে তা বিভিন্ন বাজারে সরবরাহ করতেন। তারা জানান, প্রতি ৫০০ গ্রাম দুধে ৫০০ গ্রাম পাম অয়েল মেশান। এ ছাড়া সয়াবিন তেল ও একধরনের জেলিও কাঁচামাল হিসেবে ব্যবহার করতেন। এসব দুধ মিল্ক ভিটায় সরবরাহ করা হতো বলে জানান তারা।

অভিযানটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় এবং গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ নিজাম উদ্দীন মোল্যার তত্ত্বাবধানে পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই রুবেল আহমেদ। এছাড়া এসআই পিন্টু লাল, এসআই মিথুন, এএসআই শিমুল পারভেজসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

গোয়েন্দা পুলিশের ওসি নিজাম উদ্দীন মোল্লা জানান, সাতক্ষীরা সদর ও আশাশুনি থানার সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ ও ঘি উৎপাদন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আকস্মিক এই অভিযান পরিচালনা করা হয় এবং দুই সহোদরকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।