1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর গণহত্যা বন্ধে বৈশ্বিক হরতালে শামিল হওয়ার আহ্বানে বিক্ষোভ মিছিল আজ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর গণহত্যা বন্ধে বৈশ্বিক হরতালে শামিল হওয়ার আহ্বানে বিক্ষোভ মিছিল আজ

  • প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩২০ বার শেয়ার হয়েছে

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা || সোমবার বিকাল সাড়ে তিনটায় শিববাড়ি মোড়ে সর্ব দলীয় ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিল সফলে গতকাল ৬ এপ্রিল ২৫ রবিবার রাত ৯টায় আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবীতে খুলনার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ এর সভাপতিত্বে ও নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয় ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন,
খুলনা জেলা ইমাম পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সাউদ, বাংলাদেশ খেলাফত মজলিস এর সভাপতি শরিফ সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শহিদুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ গণঅধিকার পরিষদ মোঃ বিল্লাল হোসেন, জমিয়াত খুলনা মহানগর এর সদস্য সচিব মুফতী জাকির হুসাইন, ফারহাদ হাসান রাজ, ইয়াছিন গাজী, গোলাম মোস্তফা, সাব্বির রহমান শুভ, মোঃ সাদিকুর রহমান, মোঃ ইমরান হোসেন মিয়া,ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মোঃ আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মোঃ মাহদী হাসান মুন্না প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, জায়নবাদী ইহুদী-নাসারা, সাম্রাজ্যবাদী অপশক্তি ইসরাইল কর্তৃক নির্মম হত্যাযজ্ঞে পুণ্যভূমি ফিলিস্তিনের গাজা এক বীভৎস মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাদের বর্বরোচিত হামলায় প্রতিনিয়ত মুসলিম নারী, শিশুসহ অসংখ্য মুসলমান শাহাদতবরণ করছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ব ইতিহাসে নজিরবিহীন মানবতাবিরোধী এমন জঘন্যতম হত্যাযজ্ঞেও জাতিসংঘ, ওআইসি, আরবলীগ সহ বিশ্বসভার নিরবতায় মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।