1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লক্ষ্মীপুরে ছাত্রদল কর্মীকে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলার অভিযোগ  - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লক্ষ্মীপুরে ছাত্রদল কর্মীকে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলার অভিযোগ 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার শেয়ার হয়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি||বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় স্কুলশিক্ষককে লাঞ্ছিত ও মারধর চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। পাইপ নিয়ে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টায় আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের কামানখোলা অলিউল্যাহ মুসলিম পলিটেকনিক একাডেমিতে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ওই কর্মীর নাম সাঈদ সারোয়ার শুভ। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজ ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি সদর উপজেলার কামানখোলা বাজার এলাকার আবদুল আজিজের ছেলে।

জানা গেছে, ঘটনার সময় বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল৷ সভা চলাকালে লুঙ্গি পরিহিত অবস্থায় হাতে এসএস পাইপ নিয়ে তিনি স্কুলে প্রবেশ করেন। এ সময় প্রধান শিক্ষক ও অন্য কয়েকজন শিক্ষককে গালমন্দ, লাঞ্ছিত ও মারধরের চেষ্টা করেন। এ ঘটনার কিছুক্ষণ পর স্কুলে যান শুভর বাবা আবদুল আজিজ। তিনিও প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

শিক্ষক সেলিম রেজা বলেন, বিদায় অনুষ্ঠান চলাকালে স্কুলে প্রবেশ করে ওই যুবক। এ সময় তার হাতে এসএস পাইপ ছিল। তখন সে শিক্ষকদের গালমন্দ করতে থাকে। পরিচয় জানতে চাইলে আমাকে ও অন্যান্য শিক্ষককে মারধরের চেষ্টা করে।

স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভুইয়া কালবেলাকে বলেন, শুভ স্কুলে ঢুকেই গালমন্দ করতে থাকে। কেন এমন অশ্লীল আচরণ করছে, জানতে চাইলে আমাকে মারতে তেড়ে আসে সে। শুধু শুভ নয়, তার বাবাও আমাকে লাঞ্ছিত করে এবং মারধরের চেষ্টা করে। আমি বিষয়টি ইউএনও এবং শিক্ষা কর্মকর্তাকে জানাব।

স্কুল পরিচালনা কমিটির সদস্য মাকসুদুর রহমান বলেন, শুভদের পূর্বের ওয়ারিশরা স্কুলে জমি দান করেছেন। এজন্য তার দাবি, আজকের প্রোগ্রামে দাওয়াত না দিয়ে তাকে শিক্ষকরা অপমান করেছেন। এতে শুভ ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠান চলাকালে ঘটনাটি ঘটিয়েছে, যা খুবই নিন্দনীয়। তাছাড়া শুভদের পরিবারের একাধিক সদস্য এই স্কুলে চাকরি করছেন।

অভিযুক্ত শুভর বাবা ও সদর থানা শ্রমিক দলের সভাপতি আবদুল আজিজ বলেন, প্রধান শিক্ষক আওয়ামী লীগের দোসর। তিনি বিগত দিনে স্কুলের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেননি। সব লুটপাট করে খেয়েছেন। এখনো একই কাজ করে যাচ্ছেন।

তবে শিক্ষকদের সঙ্গে ঘটে যাওয়া আজকের ঘটনার কোনো জবাব দেননি তিনি।

জানতে চাইলে সাঈদ সারোয়ার শুভ তার বাবার মতো প্রধান শিক্ষককে দায়ী করে একই কথা বলেন। তবে আজকের ঘটনার বিষয়ে তিনিও কোনো কথা বলেননি।

সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান বলেন, শুভ ছাত্রদলের কর্মী। তবে কোনো দায়িত্বে নেই। এজন্য তাকে বহিষ্কার কিংবা দলীয় কোনো ধরনের শাস্তি দেওয়া সম্ভব নয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।