1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় আকবর হোসেন হত্যা ৭২ ঘণ্টার মধ্যে দুই আসামী গ্রেফতার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় আকবর হোসেন হত্যা ৭২ ঘণ্টার মধ্যে দুই আসামী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়ায় সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামিকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প।

রোববার ৬ এপ্রিল রাতে যশোরের বকচর বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি জাকারিয়া মোল্যা ও সাদ্দামকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, জাকারিয়া মোল্যা ও সাদ্দাম হোসেন। তারা দুজনেই লোহাগড়ার লাহুড়িয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, আকবর হোসেনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।গত ৩১ মার্চ দুপুর ৩টার দিকে জমি দেখে বাড়ি ফেরার সময় তাকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে পরিবারের সদস্যরা মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি র‍্যাব-৬ ছায়া তদন্তে নেয়।

র‍্যাব-৬ স্কোয়াড্রন লিডার ও কোম্পানি অধিনায়ক রাসেল জানায়, আসামিদেরকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।