1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মান্দায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মান্দায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ || নওগাঁর মান্দায় আত্রাই নদীর জোতবাজার খেয়া ঘাটের নির্মিত ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

২০১৮ সালের ব্রিজের মূল কাঠামোর কাজ শুরু হয় এবং কাজটি শেষ হয় ২০২৪ সালে। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮ কোটি ৮১ লক্ষ ২৫ হাজার টাকা। পরবর্তীতে ২৭০ মিটার সংযোগ সড়ক নির্মাণ কাজে ৪ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয় নির্ধারণকরে দরপত্র আহবান করা হয়। এতে ঠিকাদারি কার্যাদেশ পায় মোঃ সোহেল এন্ড এম এস খান ট্রেডার্স জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

তাদের কাছ থেকে কাজটি ক্রয় করেন মেসার্স বাসের আলী সরদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসান বাবু। স্থানীয়দের অভিযোগ সংযোগ সড়ক কাজের শুরু থেকেই ব্রিজের ১০০ গজ মধ্যে অবৈধভাবে মাটি কেটে সড়ক নির্মাণ, বালির পরিবর্তে ভরাট মাটি ব্যবহার, এবং ব্লক, পোস্ট (খুঁটি) নির্মাণে নিম্নমানের বালি, পাথর ও রড ব্যবহারের একাধিকবার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, (সাব-বেস) মধ্যবর্তী স্তরে বালির ও খোয়া রেশিও সমান সমান দেওয়ার কথা থাকলেও বালির পরিমাণ বেশি ব্যবহার করা হয়েছে। এছাড়াও ওয়াটার বাউন্ড ম্যাকাডাম (WBM) কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে।

এতে স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব অনিয়মের বিষয়ে সাব-ঠিকাদার মেহেদী হাসান বাবুর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, আপনারা সাইডে গেছেন প্রতিবেদন করেন, পারলে আমিও ঠেকাবো। এ ঘটনায় মান্দা উপজেলা (এলজিইডির) প্রকৌশলী মোঃ আবু সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি সাইডে উপ-সহকারে প্রকৌশল কে পাঠিয়েছে অনিয়ম থাকলে ব্যবস্থা নেয়া হবে।।

এ ব্যাপারে নওগাঁ জেলা (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, আগামী রোববার রাস্তার সাব্-বেস ইন্সপেকশন করা হবে। ডাবলু বি এম করা হচ্ছে কিনা আমার জানা নেই। তবে কোন অনিয়ম থাকলে কাজ রিজেক্ট করে দেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।