1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার||সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও নিবন্ধনবিহীন মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার মৌতলা ও উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তেল পাম্প এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন—কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত কাশেম মোড়লের ছেলে মাহাদুর মোড়ল (৩৫), দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত জহর আলীর ছেলে মিয়ারাজ হোসেন (৫২), এবং একই উপজেলার বয়রা গ্রামের মৃত আমিন গাজীর ছেলে মোস্তফা গাজী (৪৩)।

পাউখালী সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে সেনাবাহিনীর একটি টিম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মৌতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় মাহাদুর মোড়লকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কালিগঞ্জ তেল পাম্প এলাকা থেকে মিয়ারাজ হোসেন এবং ইয়াবার পাইকারি বিক্রেতা মোস্তফা গাজীকেও আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং তিনটি বাটন ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে আটক তিনজনকে জব্দকৃত মালামালসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং পূর্বে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।