1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় বিএনপি নেতার নির্মাণাধীন বাড়ি থেকে মোটর ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি  - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় বিএনপি নেতার নির্মাণাধীন বাড়ি থেকে মোটর ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি 

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ বার শেয়ার হয়েছে

আলমগীর হোসেন,নড়াইল  প্রতিনিধি  ||নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে বিএনপি নেতার নির্মাণাধীন বাড়ি থেকে পানি ওঠানোর কাজে ব্যবহৃত একটি মোটর ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়েছে।  চুরির ঘটনায় ভুক্তভোগী লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো : মোস্তাফিজুর রহমান মোস্তাক সম্প্রতি নিজ গ্রাম তেলকাড়ায় একটি দ্বিতল বাড়ি নির্মাণ করছেন। ব্যবসায়িক কারণে তিনি ঢাকায় অবস্থান করলেও বাড়ির নির্মাণ কাজ দেখভালের জন্য হৃদয় বিশ্বাস নামে একজন কেয়ারটেকার রয়েছেন।

গত বুধবার(৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে ওই বিএনপি নেতার নির্মাণাধীন বাড়ি থেকে পানি ওঠানোর কাজে ব্যবহৃত একটি মোটর ও বৈদ্যুতিক তারসহ অন্যান্য সরঞ্জাম কে বা কারা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১১ হাজার টাকা।

চুরির ঘটনার পর নির্মাণাধীন বাড়ির কেয়ারটেকার হৃদয় বিশ্বাস বাদী হয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘মটর চুরির ঘটনায় প্রাপ্ত অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।