1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর দেওয়া আগুনে পুড়লো ব্যবসায়ীদের স্বপ্ন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর দেওয়া আগুনে পুড়লো ব্যবসায়ীদের স্বপ্ন

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৫২ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি||বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর দেওয়া আগুনে পুড়লো ব্যবসায়ীদের স্বপ্ন।

সম্পর্কের জেরে দেড় বছর আগে মোংলা উপজেলার নারিকেলতলা এলাকার আউয়াল খাঁ এর মেয়ে আসমা বেগম (২২) এর সাথে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন পশ্চিম শেহলাবুনিয়া এলাকার মোঃ শাজাহান খাঁ এর ছেলে মোঃ শাহাদাৎ খাঁ (২৭)। শাহাদাৎ পেশায় একজন মটর গ্যারেজ মেকার। হঠাৎ পারিবারিক কলোহের সৃষ্টি হয় এ দম্পত্তির মাঝে। স্বামী-স্ত্রীর কলোহের জেরেই শাহাদাৎ এর দীর্ঘদিনের পরিশ্রমে গড়া প্রতিষ্ঠানটি আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) আনুমানিক বিকাল সাড়ে ৪’টার দিকে মোংলা উপজেলার তালুকদার আব্দুল খালেক সড়ক এলাকায় ভয়াবহ এ আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ আগুনে শুধু শাহাদৎ এর একারই নয়, পুড়ে গেছে আরও ২টি দোকান। এ অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান ক্ষতিগ্রস্থদের।

শুক্রবার (১১’এপ্রিল) সকালে
সরেজমিনে গিয়ে দেখা যায়, চারদিকে বিভিন্ন ধরনের পোড়া গাড়ি পড়ে আছে। দোকানের পোড়া টিন আর বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ জায়গায় জায়গায় পড়ে আছে।

পারিবারিক কলোহের জেরেই ক্ষুব্ধ হয়ে শাহাদাৎ এর দ্বিতীয় স্ত্রী দোকানে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নেভাতে সক্ষম হলেও পুড়ে যায় শাহাদাৎ এর মটরগ্যারেজের দোকান। তবে শুধু শাহাদাৎ এর দোকানই পোড়েনি, আশপাশের আরও ২’টি দোকান ভস্মীভূত হয়।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, একজন মহিলা এসে কয়েকটি দোকানদারের কাছে দিয়াশলাই চান। পরে মহিলা অন্য দোকান থেকে দিয়াশলাইট কিনে নিয়ে গ্যারেজের ভিতর ঢোকে। সে বের হওয়ার কিছুক্ষণ পর দেখি গ্যারেজ’সহ দোকানগুলি আগুনে পুড়ছে। আমরা চিৎকার দিয়ে কয়েকটি মটরসাইকের ও অটো দ্রুত সরিয়ে ফেলি। ঐ মহিলা গ্যারেজ মালিক শাহাদাৎ এর দ্বিতীয় স্ত্রী। তাদের মধ্যে কয়েকদিন যাবত গ্যান্জাম চলছে। ঐ মহিলাই আগুন লাগিয়েছে বলে আমাদের ধারণা।

এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চায়ের দোকানদার মোঃবাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সকালে এসে শাহাদাৎ এর বৌ তাকে ধরে নিয়ে যায়। তাদের মধ্যে পারিবারিক ঝামেলা চলছে। বিকালে একটি অটোতে একা এসে পোট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় শাহাদাৎ এর ছোট বউ।

এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শাহাদাৎ এর কাছে জানতে চাইলে তিনি বলছেন, আমি বাজারে ছিলাম। কাজ শেষে ফেরার পথে আমাকে ফোন করে আমার দোকানে আগুন লেগেছে। আমি দ্রুত ছুটে আসি। তবে কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে প্রশ্ন রাখলে তিনি বলেন, আমিতো দেখিনাই। স্থানীয়রা দেখেছে কিভাবে আগুন লেগেছে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন,এ বিষয়ে আমাদের কাছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা একটা মামলা দায়ের করেছেন, দোষী ব্যক্তিকে ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। আশাকরি আমরা খুব দ্রুতই তাকে আটক করতে সক্ষম হবো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।