1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে ঐতিহাসিক হযরত খাজা খানজাহান (রহ.) এর মাজারে তিন দিনব্যাপী মেলা শুরু - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে ঐতিহাসিক হযরত খাজা খানজাহান (রহ.) এর মাজারে তিন দিনব্যাপী মেলা শুরু

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৯৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি||বাগেরহাটের প্রায় সাড়ে পাঁচশত বছরের পুরানো ঐতিহাসিক হযরত খাজা খানজাহান আলী (রহ.) এর মাজারে ১১ই এপ্রিল শুক্রবার থেকে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই মেলা শুরু হয়। তিনদিন ধরে চলে এই মেলা আগামী রোববার শেষ হবে।

শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হযরত খানজাহান আলীর হাজার হাজার ভক্ত আশেকানরা মাজার প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেছেন।

ভক্তরা এখানে জড়ো হয়ে তাদের মনোবাসনা পূরণের আশায় মিলিত হন। তাদের বিশ্বাস এখানে আসলে তাদের মনোবাসনা পূর্ণ হয়। ভক্তরা খানজাহান আলীর খনন করা দীঘিতে নেমে গোসল এবং মাজার জিয়ারত করেন।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা বলেন, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর এ মাজারে মেলা বসে। হযরত খানজাহান আলীর সাথে মানুষের একটি আধ্যাত্মিক টান আছে তার ভালবাসার টানেই আমরা প্রতিবছর এখানে আসি

হযরত খাজা খানজাহান আলী (রহ.) এর মাজারে প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, চৌদ্দশ খ্রিষ্টাব্দে হযরত খাজা খানজাহান আলী (রহ.) পূর্ণভূমি বাগেরহাটে আসেন। সারে পাঁচশত বছর থেকেই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত বৃন্দুর মাজার প্রাঙ্গণে আসেন ভক্ত বৃন্দ মাজার প্রাঙ্গনে আসেন, সেই থেকে ধারাবাহিকভাবে এটি চলে আসছে।

তারা এখানে এসে মাজার জিয়ারত ও দীঘিতে গোসল করেন,তারা তাদের মনের আশা পূর্ণের জন্য আল্লার দরবারে মুনাজাত করে মনোবাসনা ব্যক্ত করেন, এখানে মাজার ভক্তদের বিভিন্ন আচার ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এটি দক্ষিনবঙ্গের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় মেলা।

মেলায় দেশের দূরদূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যাবসা করেন,মেলায় যাতে কোন প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেজন্য বাগেরহাট জেলা পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।এই মেলা উপলক্ষে হরেক রকমের জিনিস পত্রের পরশা সাজিয়ে বসেছেন দোকানীরা হাজার হাজার লোকের আগমনে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।