1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সরকারের চাল সংগ্রহ চুক্তি না করায় যশোরে ৬২ মিলের লাইসেন্স বাতিল - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সরকারের চাল সংগ্রহ চুক্তি না করায় যশোরে ৬২ মিলের লাইসেন্স বাতিল

  • প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||আমন মৌসুমে যশোরের সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহে চুক্তি না করায় ৬২টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং চুক্তি অনুযায়ী  চাল সরবরাহ না করায় অনেক মিলমালিকের জামানত কেটে নেওয়া হয়েছে।জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমান জানান, চলতি মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ায় খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় চাল সরবরাহ করতে পারে এমন চুক্তি করার যোগ্য ১৬৩টি চালকল রয়েছে কেশবপুরে ৩৪টি, মণিরামপুরে ২৮টি, সদর উপজেলায় ২৬টি, অভয়নগরে ৮টি, ঝিকরগাছায় ৯টি, শার্শায় ২৩টি, বাঘারপাড়ায় ৭টি এবং চৌগাছায় ২৮টি।এর মধ্যে সদর উপজেলায় ১১টি, মণিরামপুরে ১৫টি, কেশবপুরে ২৬টি, অভয়নগরে ৪টি, ঝিকরগাছায় ৭টি, শার্শায় ১৮টি, বাঘারপাড়ায় ৫টি এবং চৌগাছায় ১৫টিসহ মোট ১০১টি চালকল চুক্তি করেছে। বাকি ৬২টি চালকল চুক্তি করেনি।

চুক্তি না করা এসব মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে—যার মধ্যে ১০টি অটো ও ৫২টি হাসকিং মিল রয়েছে।সূত্র জানায়, আমন মৌসুমে যশোরে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ২৪৭ টন। চুক্তি অনুযায়ী ১০১টি মিল থেকে সাত হাজার ৭৩৪ টন চাল সরবরাহের কথা থাকলেও তারা সরবরাহ করেছেন সাত হাজার ৩৭০ টন।চুক্তি অনুযায়ী, মূল্যমানের দুই শতাংশ জামানত রাখেন মিলাররা।

যারা অর্ধেকের বেশি চাল সরবরাহ করেছেন, তাদের জামানত আনুপাতিক হারে কাটা হয়েছে। যারা অর্ধেকের কম চাল সরবরাহ করেছেন, তাদের জামানত সম্পূর্ণ কেটে নেওয়া হয়েছে সার্বিকভাবে যশোর থেকে আমন মৌসুমে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক চাল সংগ্রহ করা সম্ভব হয়েছে।যশোর খাদ্য অফিসের চুক্তিভুক্ত মিলমালিক রুহুল আমিন দাবি করেন, ‘সরকার প্রতি কেজি চাল কিনছে ৪৭ টাকা দরে। বাজারমূল্য আর সরকার নির্ধারিত দামের মধ্যে বিশাল ফারাক। বিদ্যুতের দাম বেশি, শ্রমিক খরচ বেড়েছে। আবার ধানের দাম বেশি হওয়ায় প্রতি কেজি চালের উৎপাদন খরচ সরকার নির্ধারিত দামের চেয়ে দুই থেকে তিন টাকা বেশি পড়ছে। সরকারের ধার্য করা দামে চাল সরবরাহ করলে মূল ধনই থাকে না।মিলমালিকরা বলছেন, তারা বহুবার খাদ্য অধিদপ্তরের কাছে সরকারের নির্ধারিত মূল্য কিছুটা বাড়ানোর দাবি জানিয়েছেন। কিন্তু তাতে কাজ হয়নি।খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব আবু নাসের স্বাক্ষরিত ৬ এপ্রিলের চিঠিতে বলা হয়েছে, যেসব মিলমালিক লাইসেন্স নিয়েছেন, তারা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নির্ধারিত পরিমাণ চাল সরবরাহ করতে বাধ্য থাকবেন।

আদেশ অনুযায়ী চুক্তি না করলে বা চাল সরবরাহ না করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে ‘অত্যাবশ্যকীয় খাদ্যশস্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আদেশ ২০২২’ এর ৭ ও ৮ ধারার আওতায় মিলমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘চুক্তি না করায় যশোরের ৬২ জন মিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। যারা চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করেননি, তাদের জামানত কেটে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।