1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে মার্কেট নির্মাণ করছেন রতন কুমার মিস্ত্রি - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে মার্কেট নির্মাণ করছেন রতন কুমার মিস্ত্রি

  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর ||খুলনা ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নে অবস্থিত শলুয়া বাজারে রতন কুমার মিস্ত্রির বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, রতন কুমার মিস্ত্রির তিন ছেলের সার্বিক সহযোগিতায় ও ক্ষমতার দাপটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২৫ নং পোল্ডারে অবস্থিত শলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রতন কুমার মিস্ত্রির একটি মার্কেট হচ্ছে।

মার্কেটের সামনেই সরকারি রাস্তার পাশে থাকা তাল, নারিকেল ও খেজুর গাছসহ বিভিন্ন গাছ কেটে মার্কেট করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রতন কুমার মিস্ত্রির এক ছেলে পুলিশের কর্মকর্তা আর দুই ছেলে হলেন প্রকৌশলী ও ইঞ্জিনিয়ার ।
সরকারি ভ্যাট ও ট্যাক্স ছাড়াই রতন কুমার মিস্ত্রি গড়ে তুলছেন বিশাল একটি মার্কেট। রতন কুমারের তিন ছেলের নামে বেনামে রয়েছে মার্কেট সহ কোটি টাকার সম্পত্তি।
১২ ই এপ্রিল এলাকায় সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে । এ বিষয়ে রতন কুমার মিস্ত্রির ছেলে পুলিশে চাকরিরত সুজিত মিস্ত্রি বলেন, মার্কেটের সামনে থেকে দুটি গাছ কাটা হয়েছে। তবে কে কেটেছে তা স্বীকার করেননি তিনি।
তার আর এক ছেলে ঢাকা গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার মিঠুন মিস্ত্রি বলেন, এই ঘটনার কোন বিষয়ে আমি কিছু বলতে রাজি নই। আমার বাবার সাথে দেখা করে তার সাথে কথা বলেতে বলেন ।
অপর দিকে এ বিষয়ে রতন কুমার মিস্ত্রি বলেন, গাছ আমি কেটেছি, এখন আমার যা হয় হোক, কোন সমস্যা নেই।
শলুয়া বাজার কমিটির সভাপতি প্রভাস কুমার বলেন, সরকারি গাছ কাটা অপরাধ। তারা কোন শক্তির বলে গাছ কেটেছে এটা আমার বোধগম্য নয়। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের খুলনা ডিভিশন -১ এর উপ-সহকারী কর্মকর্তা মো : নজরুল ইসলাম গণমাধ্যম কে বলেন, সরকারি রাস্তার গাছ কাটা দন্ডনীয় অপরাধ।

এই ঘটনার সাথে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।