1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জায়মা রহমানের নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জায়মা রহমানের নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ

  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমানের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি, পেজ ও গ্র“প তৈরি করা হয়েছে। জায়মা ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে খোলা এসব এ্যাকাউন্ট বাংলা এবং ইংরেজিতে খুঁজলেই পাওয়া যায়।

বিভিন্ন ধরনের কনটেন্ট শেয়ার করা হচ্ছে ভুয়া এসব এ্যাকাউন্টে। কেউ রাজনৈতিক বিষয়ে পোস্ট করছেন, কেউ আপডেট দিচ্ছেন চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে, আবার কেউ রিলস ও ভিডিও পোস্ট করছেন। এসব পোস্টে সাধারণ ব্যবহারকারীরা মন্তব্য করছেন, কেউ সমর্থন জানাচ্ছেন, আবার কেউ বিভ্রান্ত হচ্ছেন।

বিএনপি’র পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে জায়মা রহমান বর্তমানে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নন।

তার ব্যক্তিগত বা অফিশিয়াল কোনো এ্যাকাউন্ট কোনো প্ল্যাটফর্মেই নেই। তার নামে তৈরি এসব পেজ ও আইডির সঙ্গে যুক্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক করেছে দলটি।

খোঁজ নিয়ে দেখা যায়, ফেসবুকে ‘জাইমা রহমান’, ‘ব্যারিস্টার জাইমা রহমান’, ‘জাইমা রহমান সমর্থক গোষ্ঠী’ এমন বিভিন্ন নামে একাধিক পেজ ও গ্র“প সক্রিয় রয়েছে। এসব পেজে নিয়মিত রাজনৈতিক বিষয়সহ নানা ধরনের কনটেন্ট শেয়ার করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীরা সক্রিয়ভাবে মতামত দিচ্ছেন।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, জায়মা রহমানের নামে ফেসবুকে যেসব আইডি ও পেজ চালু রয়েছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। এসব এ্যাকাউন্ট তৈরি করা হয়েছে শুধু জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এসব আইডি ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে গুজব ছড়ানো, বিভ্রান্তি সৃষ্টি এবং জনমত প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে।

তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।