1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রায় ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬১ বার শেয়ার হয়েছে

মোঃফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি ||মিথ্যা অভিযোগ করে হয়রানী ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বাগালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী সরদার। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১ টাঢ

কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন গত ১৪ এপ্রিল ‌ একই এলাকার ফজলুর রহমানের পুত্র গোলাম রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ দায়ের করেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমাকে হয়রানি করার উদ্দেশ্য তিনি এমন মিথ্যা অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন।
প্রকৃত ঘটনা হলো যে আমি দীর্ঘদিন জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রেরিনিত হয়ে রাজনীতি করি। জিয়াউর রহমানের আদর্শ আমার শরীরে বহমান। আমি কখনো কোনদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বাইরে কোনো রাজনীতি করিনি। । যে কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার নামে ১০টি মিথ্যা নাশকতার মামলা করা হয় । উক্ত মামলায় আমি রিমান্ডে লোমহর্ষক নির্যাতনের শিকার হই। আমার রিমান্ডের সংবাদ শুনে আমার বড় চাচা স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। বিগত দিনে সব সময় নির্যাতনের শিকার হয়েছি। গত
৫ আগস্ট এর পুর্বে আওয়ামী লীগের দোষর মাওলানা গোলাম রহমান ওলামা লীগের সদস্য ছিল এবং তার ভাই বিল্লাল হোসেন গাজী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও বাগালী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করে। শুধু তাই নয় তাদের সহযোগী মনজুরুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসনিক দায়িত্বে থাকা বিভিন্ন অফিসারদের অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাকে সহ এলাকার নিরীহ মানুষদের হামলা মামলা সহ পুলিশ হয়রানির মাধ্যমে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। যার মূলে ছিল মাওলানা গোলাম রহমান। সে বিগত ফ্যাসিস্ট সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন মহিলা কর্মকর্তার সহযোগিতায়
ক্ষমতাকে কাজে লাগাতো। তিনি ৫ আগস্ট এর পর থেকে এখনো পর্যন্ত পলাতক রয়েছেন। তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। আওয়ামী সরকারের পতনের পর তারা বুঝতে পারে যে আমি একটা সম্মানজনক জায়গায় পৌঁছে যাচ্ছি ঠিক তখনই তারা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বগা এলাকার একটি খাল দখলের সম্পুন্ন মিথ্যা অভিযোগ দায়ের করে সংবাদ সম্মেলনের মাধ্যমে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। যেটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। যার কোন সত্যতা নেই।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আরও বলেন , সাধারণ মানুষ থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনদিন কোন ধরনের ক্ষতি করেছি কিনা তা আমার জানা নেই। কেও কোন দিন কোন প্রকার অভিযোগ করতে পারিনি। যা সরেজমিনে তদন্ত করলে সব জানা যাবে।

তারা আমাদের হয়রানী করার জন্য কয়রা উপজেলা নির্বাহী আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার নং-২১/২৫। এ ছাড়া বিভিন্ন জায়গায় অভিযোগ করে হয়রানী করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ থেকে পরিত্রান পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি। এ সময় শিক্ষক আব্দুর রহিম মালি, খানজাহান আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।