1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় পরীক্ষা কেন্দ্রের সচিবসহ তিন কর্মকর্তাকে অব্যাহতি:নতুন সচিব নিয়োগ - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় পরীক্ষা কেন্দ্রের সচিবসহ তিন কর্মকর্তাকে অব্যাহতি:নতুন সচিব নিয়োগ

  • প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি।।খুলনার পাইকগাছায় এসএসসি পরীক্ষা কেন্দ্র (আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন) সচিবসহ তিন শিক্ষককে সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

নিয়োগ দেয়া হয়েছে নতুন কেন্দ্রীয় সচিবকে।পরীক্ষা কেন্দ্রে ব্যাপক অনিয়ম,শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা প্রদান ও বিশৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বোর্ড কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার রাড়ুলী এসএসসি পরীক্ষা কেন্দ্রে (কেন্দ্র কোর্ড-২২৯) অনুষ্ঠিত এসএসসি বাংলা পরীক্ষা চলা কালে ব্যাপক অনিয়ম ধরা পড়ে বোর্ড নিয়োজিত সদস্যদের কাছে। যার মধ্যে অতীতের মত পরীক্ষার্থীদের অনৈতিক সুবিধা প্রদান ও বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণে ব্যর্থতা।
এ বিষয়ে বোর্ড নিয়োজিত সদস্য মোঃ আনিছুর রহমান, সরদার ইয়াসিন আলী,উপজেলা নির্বাহী অফিসার মনোনীত সদস্য খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান সহ ৪ জন।
তারা পরীক্ষার সার্বিক বিষয়ে কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করেন। কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে উক্ত কেন্দ্রসচীব গোপাল চন্দ্র ঘোষ,সহকারী সচীব দীপংকর দত্ত ও সদস্য গৌরব ঘোষকে পরবর্তী কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করেন।
যশোর বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড,মোঃ আব্দুল মতিনের স্বাক্ষরিত আদেশ পত্রে এ অব্যাহত দেয়া হয়। এরপর নতুন নিয়োগ দেয়া হয়েছে তালা এইচ এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মোবারক হোসেনকে।

এ বিষয়ে অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, আনিছ সাহেব পুর্ব শত্রুতার কারণে মিথ্যা অভিযোগ দিয়ে এটা করিয়েছেন।
প্রভাষক আনিছুর রহমান জানান, তার সাথে আমার কোন শত্রুতা নেই। পরীক্ষা সংক্রান্ত গতানুগতিক যে রিপোর্ট পেশ করতে হয় আমরা সেটাই করেছি। এরপর কি হয়েছে সেটা আমার জানা নেই। তবে এমন পরিবেশে পরীক্ষা কেন্দ্র চলতে পারেনা বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,এ সংক্রান্ত চিঠি পেরেছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।