1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের পরিবার অজ্ঞান পার্টির কবলে, লুট ১০ লাখ টাকার মালামাল" - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কালিগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের পরিবার অজ্ঞান পার্টির কবলে, লুট ১০ লাখ টাকার মালামাল”

  • প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার ||সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম (সফি) ও তার পরিবারের সদস্যরা অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দেয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা অতি কৌশলে বাড়ির প্রাচীর টপকে গেটের ভেতরে প্রবেশ করে রান্নাঘরে রাখা খাবারে চেতনা নাশক মিশিয়ে দেয়। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খাবার গ্রহণের পর সফিকুল ইসলাম (৬৫), তার স্ত্রী শাহানারা বেগম ও ছেলে সাহিদুল ইসলাম অজ্ঞান হয়ে পড়েন।

পরবর্তীতে দুর্বৃত্তরা দ্বিতল ভবনের নিচ তলার জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আলমারির ড্রয়ার ভেঙে নগদ পাঁচ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি টের পেয়ে কালিগঞ্জ থানা পুলিশকে খবর দেন। কালিগঞ্জ থানার এসআই সুদেব পাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, অসুস্থ অবস্থায় সফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বর্তমানে প্রাথমিকভাবে গ্রাম্য চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, সমাজসেবক আব্দুর রব, ইউনিয়ন বিএনপির যুবনেতা আবু হাসনাতসহ শত শত স্থানীয় মানুষ তাদের বাড়িতে ছুটে যান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।