1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে সৌদি প্রবাসী আকরাম শেখ হত্যাকাণ্ডের জের;২১ বাড়ি ভাংচুর, লুটপাট ও  অগ্নিসংযোগ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে সৌদি প্রবাসী আকরাম শেখ হত্যাকাণ্ডের জের;২১ বাড়ি ভাংচুর, লুটপাট ও  অগ্নিসংযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর জয়নগর গ্রামে চাঞ্চল্যকর সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৩) হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২১ বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত করেছে দূর্বৃত্তরা।

অব্যাহত হামলার ভয়ে ওই গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। ভয়, আতংক আর চরম নিরাপত্তাহীনতায় কুঁকড়ে রয়েছে চর জয়নগর গ্রামের মানুষজন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ওই গ্রাম ঘুরে দেখা যায়, নড়াগাতী থানার মধুমতী নদীর তীরে চর জয়নগর গ্রামের অবস্থান। গ্রামটি সৌদি প্রবাসী অধ্যুষিত হওয়ায় এই গ্রামের অধিকাংশ ঘরবাড়ি পাকা বিল্ডিংয়ের। প্রতিপক্ষের লোকজন এসব দালান বাড়িতে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে সমগ্র গ্রামটিকে বিরাণ ভূমিতে পরিনত করেছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সভ্য সমাজের কোন আইন-কানুন এই গ্রামের জন্য প্রযোজ্য হয় না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে ১২ মার্চ সন্ধ্যার পর ওই গ্রামের তফসিরুলের দোকানে চা খেতে গেলে প্রতিপক্ষের লোকজন সৌদি প্রবাসী আকরাম শেখকে (৪৩) দেশীয় অস্ত্র, রামদা, ছ্যানদা ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। প্রবাসী আকরাম শেখের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই গ্রামের  পিরু শেখ, ইকরাম শেখ, দ্বীন ইসলাম মোল্যার নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একদল দূর্বৃত্ত  প্রতিপক্ষের আনসার জমাদ্দার, ইসমাইল জমাদ্দার, ফহম সিকদার, সৈয়দ শেখ, ইমরান শেখ, ইমরুল শেখ, তোরাফ খান, মাফুল শেখ, ইউসুফ শেখ, রহমত শেখ, সদর শেখ, সিরু শেখ, সারু শেখ, বাদশা শেখ, মাহিন হাওলাদার, আইয়ুব আলী জমাদ্দার, আশরাফ আলী জমাদ্দার, সবুর জমাদ্দার ও ইকরাম জমাদ্দারের বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালিয়ে কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে।

চাঞ্চল্যকর সৌদি প্রবাসী আকরাম শেখ হত্যাকান্ডের ঘটনার ৫ দিন পর নিহত আকরাম শেখের ভাই ইকরাম শেখ বাদী হয়ে ৪৬ জনসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মমালা নং- ০৪, তাং- ১৭/০৩/২৫।

চর জয়নগর গ্রামের  মৃত লায়েক জমাদ্দারের ছেলে ইসমাইল জমাদ্দার (৩৫), ইমরান শেখের স্ত্রী পারভীন বেগম (২৯), আনসার জমাদ্দারের স্ত্রী রুহি বেগমসহ (৪২) একাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি গণমাধ্যমকর্মীদের কাছে কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘সৌদি প্রবাসী আকরাম শেখের খুনের জের ধরে প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়ি ঘরের ওপর তান্ডব চালিয়ে নজিরবিহীন ক্ষতি সাধন করেছে। অব্যাহত হামলা ও নিরাপত্তাহীনতার কারণে আমরা এখন পরিবার পরিজন নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হচ্ছি।

জমির ধান কেটে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষের লোকজন। আমরা এসব ঘটনার ন্যায় বিচার চাই। আমরা আমাদের বাড়িঘরে ফিরে যেতে চাই’। এ জন্য সেনাবাহিনীর সহযোগিতা দরকার’।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, চর জয়নগর গ্রামে আকরাম শেখের খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামী আনসার জমাদ্দার ও বকুল শেখকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার দায়েরকৃত একটি মামলায় দুজনকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।