1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দেবহাটায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও আসাদুজ্জামান - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দেবহাটায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও আসাদুজ্জামান

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার||

সাতক্ষীরার দেবহাটা উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি বিরামহীনভাবে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

দেবহাটা উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১৩৭ জন। পরিদর্শনকৃত কেন্দ্রগুলো হলো—দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন পরীক্ষা কেন্দ্র, ভেন্যু কেন্দ্র দেবহাটা কলেজ, পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় (ভেন্যু কেন্দ্র) এবং সখিপুর আলিম মাদ্রাসা।

পরিদর্শনকালে ইউএনও আসাদুজ্জামান পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত কোনোভাবেই যেন কোনো পরীক্ষার্থী নকল করতে না পারে, সেদিকে কঠোরভাবে নজর রাখতে হবে।” তিনি আরও জানান, “সরকার এবার পরীক্ষায় নকল রোধে কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই অনিয়ম বরদাশত করা হবে না।”

পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এবং পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

এদিকে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভেন্যু কেন্দ্রে এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটে। ‘সাদিয়া’ নামের এক পরীক্ষার্থী এক ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর হঠাৎ প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়লে ইউএনও আসাদুজ্জামান নিজেই তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. অমরেশ কুমারের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে ৪৫ মিনিট পর সাদিয়া সুস্থ হলে আবার পরীক্ষায় অংশগ্রহণ করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।