1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের মিছিল, রাজপথে থাকার ঘোষণা - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের মিছিল, রাজপথে থাকার ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২২৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||৬ দফা দাবি আদায়ে মাথায় সাদা কাপড় বেঁধে ‌‘কাফন মিছিল’ করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

একইসঙ্গে রাজপথে থেকে দাবি আদায় করার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে খুলনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আয়োজিত কর্মসূচিতে এ ঘোষণা দেন তারা।

পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, আমরা দাবির বিষয়ে বারবার আলোচনা করতে চেয়েছি। কিন্তু আমাদের কথা কর্তৃপক্ষ শুনছে না। আমাদেরকে অবহেলার চোখে দেখছে। এটি আমাদের অস্তিত্বের লড়াই। তাই আমরা রাজপথে থেকে দাবি আদায় করে ছাড়ব।

এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শিক্ষার্থীরা সারাদেশে রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তবে সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে তারা সেই কর্মসূচি সাময়িকভাবে শিথিল করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পৃথক ক্যাডার সার্ভিস চালু করা, ডিপ্লোমা ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক, মাধ্যমিক ও অন্যান্য সরকারি চাকরিতে যথাযথ মূল্যায়ন, টেকনিক্যাল এডুকেশনের অবকাঠামো উন্নয়ন ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার মান নিশ্চিত করা এবং চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যমূলক নীতিমালা বাতিল করা।

উল্লেখ্য, এর আগে বুধবার (১৬ এপ্রিল) শিক্ষার্থীরা দিনভর  কলেজ মোড়, এবং রেললাইন অবরোধ করেন । এছাড়া সারাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।