1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পরীমনি-সাদীর সম্পর্কে ফাঁটল, নেপথ্যে কি ? - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পরীমনি-সাদীর সম্পর্কে ফাঁটল, নেপথ্যে কি ?

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৪২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের খবর বহুদিন ধরেই ছিল ‘ওপেন সিক্রেট’। তাদের ফেসবুক পোস্ট, ভিডিও এবং একসঙ্গে সময় কাটানোর ছবি ভক্তদের সহজেই সে সম্পর্কেরই বার্তা দিত।

এমনকি সাদীর মায়ের বানানো বিভিন্ন পিঠার ভিডিও-ও পরীমনি ফেসবুকে পোস্ট করেছিলেন, যেখানে সম্পর্কের ইঙ্গিত ছিল স্পষ্ট।

তবে এখন গুঞ্জন উঠেছে—তাদের সেই প্রেমে এসেছে ভাঙন। সম্প্রতি দুজনই ফেসবুকে দিয়েছেন রহস্যময় পোস্ট। পরীমনি কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, ‘ব্ল্যাকমেলার’।
অন্যদিকে সাদী ফেসুবকে পোস্ট করেছেন তিনটি ডট (…), যেটিকে অনেকে সম্পর্কের ইঙ্গিতপূর্ণ ভাঙন হিসেবেই ব্যাখ্যা করছেন।
নেটিজেনদের মন্তব্যও তেমনটাই। কেউ লিখেছেন, ‘শেষ পর্যন্ত পরীও ছ্যাঁকা দিয়ে দিল’। আরেকজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করিনি, সাদী ভাই।’
পরীমনি তার পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখলেও, অনেকে সেই পোস্ট শেয়ার করে সরাসরি সাদীকে ট্যাগ করছেন। কেউ কেউ বলছেন, ‘সাদী নিশ্চয়ই কিছু একটা করেছেন।’
তবে দুজনের কেউই এখনো পর্যন্ত সম্পর্ক ভাঙার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
পরীমনির অতীত সম্পর্কের ইতিহাস বেশ আলোচিত। তিনি একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যার মধ্যে একজন পরিচালক ও একজন নায়ক রয়েছেন। সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে তার বিবাহিত সম্পর্কের ইতি ঘটে। তাদের এক পুত্রসন্তানও রয়েছে।
রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমনিকে গায়ক শেখ সাদীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়। একসঙ্গে ঘোরাঘুরি, সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রশংসা, এমনকি পরীমনির গ্রেফতারি পরোয়ানার সময় সাদীর জামিনদার হওয়া—সব মিলিয়ে তাদের সম্পর্ক ছিল গভীর ও দৃঢ়।
তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, তাদের সেই প্রেমে এখন চলছে টানাপোড়েন। রয়েছে মান-অভিমান, যা প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে।
অনেকে মনে করছেন, মান-অভিমান কাটিয়ে তারা আবার একসঙ্গে হতে পারেন। আবার কেউ কেউ বলছেন, সম্পর্কের যে অবস্থান এখন তা থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়।
গুঞ্জন রয়েছে, তাদের সম্পর্কের টানাপোড়েনের পেছনে রয়েছে পরীমনির বাসায় অল্প কিছুদিন কাজ করা এক গৃহকর্মীর ভূমিকা। সন্তানের দেখভালে নিয়োজিত সেই কর্মীকে পরীমনি বাসা থেকে বের করে দেন। এরপর ওই গৃহকর্মী পরীমনি ও সাদী সম্পর্কে বিভিন্ন মুখরোচক কথা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন।
পরীমনির ঘনিষ্ঠজনরা এই অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। তারা বলেন, এই অপপ্রচারের কারণেই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এতে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরীমনি বর্তমানে সন্তান ও কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে সাদীও তার সংগীতজগতে সক্রিয় রয়েছেন। একসময় তারা একে অপরের ভরসা হয়ে উঠেছিলেন।
সাদী সম্পর্কে পরীমনি বলেছিলেন, ‘একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে।

আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’
সাদীও বলেছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করছি। পরীমনির অনেক ইতিবাচক দিক রয়েছে। তিনি বিপদে পাশে থাকেন। সবসময় আমি তার মঙ্গল কামনা করি।’

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।