1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার শেষে নির্বাচন দিন : মিয়া গোলাম পরওয়ার - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার শেষে নির্বাচন দিন : মিয়া গোলাম পরওয়ার

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার শেয়ার হয়েছে

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি || বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার পর নির্বাচন দিন।

অন্যথায় জনগণ নির্বাচন মানবে না। অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া ডেডলাইনের মধ্যেই সকল সংস্কার শেষ করুন। জুলাই গণহত্যার বিচার করুন। তাহলে জনগণ নির্বাচন মেনে নিবে। ২০১৪, ২০১৮, ২০২৪ এর মত প্রহসনের নির্বাচন দেশের জনগণ চায়না। জনগণের চাহিদানুযায়ী একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ আপনাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামী সে প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। বিগত ১৫ বছরে শেখ হাসিনা ও তার সঙ্গীরা আমাদেরকে রক্তের সাগরে ভাসিয়ে গুম ও খুন করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীদের কারাগারে নির্দয়ভাবে আটকে রেখেছে।

শাপলা চত্বরের খুনি, বিডিআরের খুনি ও সাঈদী সাহেবের খুনিদেরকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নির্বাচনের আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এক কথায় প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিন, সে নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, উপজেলা মসলিসে সূরা সদস্য নুরে আলম মিয়াজী, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী এয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, অধ্যাপক আবদুল কাদের, মাওলানা আবুল হাশেম, মো: সাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মহসিন কবির, ব্যবসায়ী নেতা সৈয়দ একরামুল হক হারুন, আলহাজ¦ শাহনেওয়াজ কাজল, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, উপজেলা সদর শিবির সভাপতি মোজাম্মেল হক, উত্তর শাখা শিবিরের সভাপতি মাসুম মিয়াজী।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর।

এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আগত জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রূপান্তরিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।