1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পায় না, শক্তি পায় না - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পায় না, শক্তি পায় না

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর ||বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো চলবে না।

এ বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দিতে হবে। যারা আনুপাতিক ভোটের কথা বলছেন, তারা বাংলাদেশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং প্রতিবেশী দেশ থেকে গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার দোসরদের হাতেই দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, তাদের বাদ দিতে হবে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানার সার্বিক উন্নয়নে সর্বস্তরের পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বকুল বলেন, জনগণ সংস্কার বোঝে না, তারা স্থিতিশীল বাজার চায়।

দেশে একটা সংস্কার হবে এবং নির্বাচনমুখী সংস্কার হবে যাতে করে দ্রুত নির্বাচন হয়। সংস্কার এমন কিছু করা যাবে না যেটা ভবিষ্যৎ জনগণের নির্বাচনের সরকারের করা উচিত। আবার সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে কালক্ষেপণও করা যাবে না। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ।

পুলিশ তার দৃশ্যমান কাজ করছে না যেভাবে আমরা আশা করেছিলাম। বিএনপি আগেই সংস্কার নিয়ে ৩১ দফা দিয়েছে। তাই খোড়া যুক্তি চলবে না, যে সংস্কার আগে তারপর নির্বাচন। নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পায় না, শক্তি পায় না।

শহিদ জিয়া কলেজের প্রিন্সিপাল আবু হোসেন বাবলু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেহানা ঈসা, শেখ সাদী, শফিকুল ইসলাম হোসেন, অধ্যাপক মনিরুল হক বাবুল প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।