1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছা নাছিরপুর জলমহাল : দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছা নাছিরপুর জলমহাল : দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||খুলনার পাইকগাছা উপজেলার নাছিরপুরে খাল দখলকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি। অস্ত্রশস্ত্রসহ চলছে দখল-পাল্টা দখলের মহড়া। এরই মধ্যে সাধারণ মৎস্যজীবীদের মারধর করে উচ্ছেদের ঘটনাও ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাছিরপুর খালটি ইজারার জন্য একাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে টেন্ডার দাখিল করা হলেও কোনো পক্ষকে এখনও বরাদ্দ দেয়া হয়নি। নিয়ম ও রীতি অনুযায়ী চলতি বছর পহেলা বৈশাখের আগে টেন্ডার কার্যক্রম শেষ হওয়ার কথা।

তবে, নানা জটিলতায় তা সম্ভব হয়নি। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান ‘তালতলা গোয়ালবাথান মৎস্যজীবী সমবায় সমিতি’র নেপথ্যে কাজ করে শাহাদাত হোসেন ডাবলু নামে স্থানীয় এক বিত‌র্কিত ব্যক্তি। যার বিরুদ্ধে সমিতি গঠনে অনিয়ম এবং সামাজিক ও ফৌজদারি অপরাধের অতীত রেকর্ড আমলে নিয়েছে প্রশাসন। চলছে প্রশাসনিক তদন্ত কার্যক্রম। একই সঙ্গে ফসলি জমি ও বিলবৈচিত্র্য রক্ষায় খালটি উন্মুক্ত হতে পারে- এমন আলোচনাও চলমান। ফলে, প্রত্যাশা অনুয়ায়ী নির্ধারিত সময়ে খালের বরাদ্দ না পেয়ে বেপরোয়া উঠেছে ডাবলু ও তার সহযোগীরা।

অন্যদি‌কে শক্তিতে দুর্বল হলেও মাঠে নেমেছে তাদের প্রতিপক্ষের লোকজন। চলছে দখল-পাল্টা দখলের মহড়া। এরই মধ্যে সাধারণ মৎস্যজীবীদের মারধর করে উচ্ছেদের ঘটনাও ঘটেছে। একচ্ছত্র দখলে নিতে প্রতিপক্ষের মুঠোফোনে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি।

ইতোমধ্যে সন্ত্রাসী ডাবলু ও তার বাহিনীর বিরুদ্ধে খাল দখল, হত্যার হুমকি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব জানান, কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলুর নেতৃত্বে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, ছাত্রলীগ নেতা রাতুল ও আওয়ামী লীগ নেতা আজাদ হোসেনের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল নাছিরপুর খালের একটি মাছের ঘেরে হামলা চালায়।

এ সময় তার কর্মচারী ওয়াজেদ আলী সরদারকে মারপিট করে। রিভলবার, চাইনিজ কুড়াল, রামদা ও লোহার রড নিয়ে ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদ করে তাকে।

এ ঘটনায় বিএনপি নেতা আবু তালেব পাইকগাছা থাকায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এতে তিনি অভিযোগ করেন, বিতর্কিত মৎস্যজীবী সমিতি ‘তালতলা গোয়ালবাথান মৎস্যজীবী সমবায় সমিতি’র পৃষ্টপোষক শাহাদাত হোসেন ডাবলুর বিরুদ্ধে।

ডায়েরিতে উল্লেখ করা হয়, গেলো ১৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টা ৮ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে শ্বশুরের মুঠোফোনে কল করে বিএনপি নেতা শেখ আবু তালেবকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দেয়া হয়। এতে শঙ্কিত হয়ে পড়েন সাধারণ মৎস্যজীবীরা।

এলাকাবাসী জানায়, গত ৫ আগস্টের পর ডাবলু, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন নিয়ে নতুন করে এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে। এরপর শুরু করে চাঁদাবাজি। আওয়ামী লীগ সরকারের পতনের পর কপিলমুনি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লুট করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বর্তমানে চলছে ঘের দখল ও জলমহল দখলের মহড়া। এর মধ্যে বরাবরের মতো তার প্রধান টার্গেট নাছিরপুর খাল। এই খালটি দখলে নিয়ে চলে তার কার্যক্রম।

এরই অংশ হিসেবে, গত ১৯ অক্টোবর ও ২১ অক্টোবর ভোররাতে দু’দফায় তৎকালীন নাছিরপুর জলমহলের ইজারাদার উপজেলার কাশিমনগর গ্রামের এনামুল শেখের খালের বাসায় হামলা চালায়। ভাঙচুর ও লুটপাটের পর আগুন নিয়ে পুড়িয়ে দেয় বাসা। চেষ্টা করে জলমহল দখলের। এ ঘটনায় পরদিন ২২ অক্টোবর পাইকগাছা থানায় মামলা হয়। মামলা নম্বর-৬।

সবশেষ ২০২৪ সালে কপিলমুনি ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের ছেলের নামে ইজারাকৃত নাছিরপুর খালটি জোর করে দখল করে নেয় সে।

মূলত, বিক‌র্কিত শাহাদাত হোসেন ডাবলুর নেতৃত্বে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় অংশ নেয়া এজাহারভুক্ত আসামিরা। তাদের ব্যবহার করে চলছে এ ধরনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।

এলাকাবাসীর দাবি, ৬০.২৬ একর আয়তনের নাছিরপুর খালটি জরুরিভিত্তিতে দখলমুক্ত করে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বন্দোবস্ত দেয়া হোক। না হলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আছে প্রাণহানির শঙ্কাও।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।