1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি : নাহিদ ইসলাম - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি : নাহিদ ইসলাম

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, আমরা মন্ত্রিপরিষদ শাসিত সরকার চাই। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে আমাদের অবস্থান। যিনি একবার প্রধানমন্ত্রী হবেন, পরবর্তী সময়ে তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ না দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকাল পৌনে ১১টায় শুরু হওয়া ওই বৈঠক দুপুরে মধ্যাহ্ন বিরতি দিয়ে চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।
নাহিদ ইসলাম বলেন, আমরা একটি মৌলিক সংস্কারের কথা বলেছি, যার মাধ্যমে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ হবে। আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত। আমরা এর মধ্যে ভারসাম্য রক্ষার প্রস্তাব করেছি। প্রধান বিচারপতিসহ সাংবিধানিক নিয়োগগুলো বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, অর্থবিল, নারীর ক্ষমতায়ন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।’
বিদ্যমান সংবিধানের মূলনীতি বাতিলের দাবি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে এসব মূলনীতির কতটুকু সমন্বয় রয়েছে, তা বিবেচনার কথা বলেছি। আমরা দেখেছি বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় মূলনীতির সঙ্গে দলীয় মূলনীতি সন্নিবেশ করা হয়েছে। তাই বিষয়টি নিয়ে আমাদের আপত্তি। এর বাইরেও স্বাধীন কমিশন গঠন করে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।’
এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘নারীদের জন্য ১০০টি আসনের মধ্যে প্রত্যক্ষ ভোটের ব্যবস্থা রাখার কথা বলেছি। তবে ভোটের প্রক্রিয়া কেমন হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এনসিপির প্রতিনিধি দলে নাহিদ ছাড়াও ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, নাসিরুদ্দিন পাটওয়ারী, সামান্তা শারমিন, হাসনাত আব্দুল্লাহ, সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও নাহিদা সারোয়ার নিভা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।