1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে ইনসানিয়া রিলিফের উদ্যোগে ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কালিগঞ্জে ইনসানিয়া রিলিফের উদ্যোগে ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার ||সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেরুলিয়া গ্রামে ইনসানিয়া রিলিফ শিকাগো, আমেরিকার উদ্যোগে এবং বি এন এসবি চক্ষু হাসপাতাল, জোসেফিয়ান শিক্ষা-স্বাস্থ্য প্রণোদনা খুলনা ও সাইটসেভার্স-এর সার্বিক ব্যবস্থাপনায় এক বিশাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সকাল থেকে নির্ভানাতে আয়োজিত এ শিবিরে দিনব্যাপী মোট ৬৫৪ জন নারী-পুরুষকে চক্ষু সেবা প্রদান করা হয়।
তাদের মধ্যে ৪২ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য বি এন এসবি চক্ষু হাসপাতাল, খুলনায় পাঠানো হয়েছে। এছাড়া ১৫৫ জনকে চশমা এবং বাকিদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসা সেবায় অংশ নেন জোসেফিয়ান ডক্টরর্স ফোরামের সমন্বয়ক ডা. এস এম আ. মালেক, বি এন এসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডা. সাদিয়া আফরিন ও ডা. সৌরভ কুমার বিশ্বাস।

জোসেফিয়ানের ডিরেক্টর অফ ম্যানেজমেন্ট মিজানুর রহমান খান (ডিকেন) বলেন, “এ ধরণের কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষেরা স্বাস্থ্যসেবার আওতায় আসছেন, যা অত্যন্ত ইতিবাচক।”

ইনসানিয়া রিলিফের ট্রেজার তারেক আজিম জানান, “আমেরিকার শিকাগো শহর থেকে পরিচালিত ইনসানিয়া রিলিফ একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদান করা, যাতে তারা একটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে।”

প্রতিষ্ঠানটির সদস্য সাজ্জাদ হোসেন মুকুল জানান, “গত কয়েক বছর ধরে ইনসানিয়া রিলিফ খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।”

এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। স্থানীয়ভাবে এমন একটি মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে এলাকাবাসী আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।