1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেডিএ’র সম্পত্তি লীজ গ্রহণকারী ব্যক্তিকে হুমকি, জমিতে উন্নয়নমূলক কাজে বাঁধা : থানায় জিডি - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেডিএ’র সম্পত্তি লীজ গ্রহণকারী ব্যক্তিকে হুমকি, জমিতে উন্নয়নমূলক কাজে বাঁধা : থানায় জিডি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) দীর্ঘমেয়াদি লিজ গ্রহীতা মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুলকে দুর্বৃত্তরা হুমকি দিয়েছে।জমিতে উন্নয়নমূলক কাজ করতে গেলে তাতে বাধা দিচ্ছে।

এ ঘটনায় জমির মালিক নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, নগরীর খালিশপুর ৫৩ পদ্মা রোড কাশিপুরের বাসিন্দা আব্দুর রহমান তালুকদারের ছেলে রফিকুল ইসলাম বাবুল।তিনি গত ৬/১০/২০০৮ সালে ৭৪ কেডিএ এভিনিউ প্লটটি বরাদ্দ গ্রহণ করেন।কিন্তু পরবর্তীতে উক্ত প্লটটি নিয়ে পার্শ্ববর্তী মালিকের সঙ্গে দীর্ঘদিন শত্রুতা থাকার কারণে তিন প্লটের দখল হস্তান্তর বুঝে নিতে ব্যর্থ হন।

পরবর্তীতে কেডিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনিক কর্মকর্তা সহায়তায় গত ২০এপ্রিল’২৪ লীজ গ্রহণকারী ব্যক্তিকে তার দখল হস্তান্তর পত্র সহকারে উক্ত জমির দখল বুঝাইয়ে দেয়।উক্ত প্লট নাম্বার ৭৪, যার জমির পরিমাণ ১.৭৩ কাঠা।পরবর্তীতে লীজ গ্রহণকারী ব্যক্তি গত ১০ এপ্রিল’২৫ কেডিএ’র লীজ সংক্রান্ত সমুদয় বকেয়া পরিশোধ করে ৯৩০/২৫ নং লীজ দলিলের মাধ্যমে লীজ গ্রহণকারী ব্যক্তি মালিকানা প্রাপ্ত হওয়ার পরে ২০ এপ্রিল’২৫ উক্ত জমির দখল বরাবর সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে পার্শ্ববর্তী জমির মালিক আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহ আল মাসুম বাধা দেয়।

তারা গোবরচাকা মুন্সিবাড়ির বাসিন্দা বশির মুন্সীর ছেলে। উক্ত ব্যক্তিসহ আরো কয়েকজন একত্রিত হয়ে উক্ত জমিতে সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদান করেন।উক্ত জমির লীজ গ্রহণকারী মালিককে সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদানসহ লীজ গ্রহণকারী ব্যক্তিকে প্রাণ নাশের হুমকিসহ গুম করে দেওয়ার হুমকি দিয়েছে।এ মর্মে উক্ত প্লটের লীজ গ্রহনকারী ব্যক্তি ২০ এপ্রিল ২৫ সোনাডাঙ্গা থানায় জিডি করেন। যার নাম্বার ১৩৪৪।

এছাড়া উক্ত ব্যক্তিরা প্রতিনিয়ত বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে উক্ত প্লটের লীজ গ্রহণকারী মালিককে বিভিন্ন সময় ফোনে হুমকি দিয়ে যাচ্ছে। লীজ গ্রহনকারী ব্যক্তি এ ধরনের বিষয় থেকে নিস্তার এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য খুলনা জেলা প্রশাসন এবং খুলনা কেএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।