1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাওনার টাকা দিতে বাসায় ডেকে ব্ল্যাকমেইল, ২নারী আটক - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাওনার টাকা দিতে বাসায় ডেকে ব্ল্যাকমেইল, ২নারী আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||সাতক্ষীরায় পাওনা টাকা দিতে মাছ ব্যবসায়ীকে বাসায় ডেকে ব্লাকমেইলের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগীর অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকার শহীদ মিনারের পেছন থেকে তাদের আটক করা হয়।

আটক দুই নারী হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার মুজিবুর রহমানের মেয়ে জোসনা খাতুন (২৬) এবং আশাশুনি উপজেলার গোনাকরকাটি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে মুন্নি (২৫)। তারা শহরের একাডেমি মসজিদ এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী বড়বাজারের মাছ ব্যবসায়ী ও শহরের উত্তর কাটিয়া এলাকার আবু সাঈদের ছেলে মিজানুর রহমান জানান, জোসনা খাতুন এক সময় তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় এবং মাঝেমধ্যে জোসনা তার কাছ থেকে বাকিতে মাছ নিতেন। রোববার বিকেলে বকেয়া ১৩০০ টাকা ফেরত দেওয়ার কথা বলে জোসনা খাতুন তাকে বাসায় ডাকেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে শহরের একাডেমি মসজিদের পাশে তার বাসায় গেলে তিনি আমাকে বসতে বলেন। এরপর দুই মিনিটের মধ্যে ৮-১০ জন যুবক এসে আমাকে মারধর শুরু করে।

পরে হাত বেঁধে ২ লাখ টাকা দাবি করে। অনেক অনুরোধের পর তারা ৩৫ হাজার টাকায় রাজি হয়। তখন আমার শ্যালক নুরু ৩৫ হাজার টাকা নিয়ে আসে। পরে একজন আমার মোবাইল নিয়ে আমার শালক নুরুর কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে আসেন। এরপর আমাকে ছেড়ে দেন।

এদিকে পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ ওই দুই নারী একটি চক্রের সদস্য। তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্লাকমেইল করে টাকা আদায় করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, এক মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা হয়েছে। এমন অভিযোগে দুইজন নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।