1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুন্দরবনের সার্বিক নিরাপত্তায় কোস্ট গার্ড - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সুন্দরবনের সার্বিক নিরাপত্তায় কোস্ট গার্ড

  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি||দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা বিষয়ক আলোচনা ও সমন্বয় সভা আয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ সকল তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় কোস্ট গার্ডের নিয়মিত টহল, বহিঃনোঙ্গরে চুরি ও ডাকাতি প্রতিরোধ, গভীর সমুদ্রে অভিযান ও চোরাচালান দমন, ৫৮ দিনের ফিশিং ব্যান কার্যক্রম বাস্তবায়ন, অভ্যন্তরীণ রুটে VHF মনিটরিং চালু, বাংলাদেশ-ভারত প্রোটোকল রুটে যৌথ টহলসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

এছাড়াও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, মার্চেন্ট শীপে বাংকারিং মনিটরিং, নোঙ্গর অবস্থায় নিরাপত্তা, নিরাপদ নোঙ্গর স্থানের চার্ট ব্যবহার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান, সুন্দরবনে যৌথ ক্যাম্প স্থাপন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেডিক্যাল সহায়তাসহ টহল জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সভায় নৌবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং কর্পোরেশন, পুলিশ, নৌ পুলিশ, র‌্যাব, বন ও মৎস্য অধিদপ্তর, কাস্টমস, ট্যুর অপারেটর, লঞ্চ মালিক সমিতি, পিশিং এজেন্ট, শিপ অপারেটরসহ মোট ২৫টি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত উপকূল বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।