1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট  প্রতিনিধি||দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাগেরহাটে কর্মরত সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীগণ।

বুধবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মাহমুদুর রহমান নির্যাতিত মজলুম লেখক তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।

তিনি ইসলামী মূল্যবোধের অন্যতম ধারক, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামে হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এটা শুধু একটি মিথ্যা মামলা নয় এটি ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মাহমুদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুবার ন্যায়ের পক্ষে সংঘটিত হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের এসব অপকর্ম অনেকদিন ধরেই আড়ালে চলছিল।

কিন্তু সরকারের পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় এসব দুর্নীতির সংবাদ প্রকাশিত হলে মেঘনা গ্রুপের কর্তারা আতঙ্কিত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ভারতের ‘চাপ’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

বক্তারা আরও বলেন, মাহমুদুর রহমান একজন নির্ভীক ও আপসহীন সাংবাদিক। তিনি তার পত্রিকার মাধ্যমে দীর্ঘদিন ধরে ক্ষমতাধর দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সত্য প্রকাশ করে আসছেন। আজ তারই মূল্য দিতে হচ্ছে ষড়যন্ত্রের শিকার হয়ে।

আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমার দেশ পাঠক মেলার বাগেরহাট জেলার সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ও এন টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, দেশ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এস এস সোহান, মোল্লারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মফিজুল ইসলাম, চিতলমারি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক, রামপাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিক’সহ বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।