1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জিয়াউর রহমান মানুষের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন- অমিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জিয়াউর রহমান মানুষের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন- অমিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর প্রতিনিধি ||যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন।

মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। আওয়ামী লীগ জনগনের অধিকারকে নষ্ট করেছে। বাক স্বাধীনতাকে হরণ করেছে। গণতন্ত্রকে চুড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যশোর জেলা বিএনপির কার্যালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোর এর সাথে জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নপূরণ করার দায়িত্ব বিএনপির।

বিএনপি জনগণের সেই স্বপ্ন পূরণে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করে বিরামহীন আন্দোলন করেছে। আমরা গত ১৭ বছর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছি। আমরা একটি বৈষম্যহীন সমাজের কথা বলেছি।

স্বাধীন গণমাধ্যম, বাকস্বাধীনতা ও ভোটাধিকারের কথা বলেছি। আইনের শাসন, মানবাধিকারের কথা বলেছি। সেটার পরিণতি পেয়েছে ছাত্রদের আন্দোলন এবং আত্মত্যাগের মধ্য দিয়ে।বর্তমান বাস্তবতা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গত ১৭ বছরের অভিজ্ঞতায় প্রশাসনের প্রতি ইতিবাচক মন্তব্য করার কোনো কারণ নেই। তবে এখন আমাদের উদার হতে হবে।

যার যত বেশি তিক্ত অভিজ্ঞতা, তাকে তত বেশি উদার হতে হবে। এটাই হলো বাস্তবতা। তিনি বলেন সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের নির্দেশনা মেনে নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।তিনি বলেন, বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরেন।

এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে হবে।বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরেন।

এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে হবে।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোর এর সাথে জেলা বিএনপির মতবিনিময় সভায় বক্তর‌্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম, কোতোয়ালি বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।