1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেলেন কালের কণ্ঠ তালা প্রতিনিধি টিপু - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেলেন কালের কণ্ঠ তালা প্রতিনিধি টিপু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার||সাতক্ষীরা জেলার তালা উপজেলার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপু অবশেষে সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিনে মুক্তি পেয়েছেন

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁর পক্ষে আপিল করেন অ্যাডভোকেট বদিউজ্জামান। একইসঙ্গে তিনি জামিনের আবেদনও দাখিল করেন। সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আবেদন মঞ্জুর করেন। পরে জামিনের আদেশ সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।

সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে শাস্তি দেওয়ার ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বুধবার (২৩ এপ্রিল) ঢাকা, সাতক্ষীরা ও তালায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরদিন বৃহস্পতিবার সাংবাদিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন রোকনুজ্জামান টিপু। এ সময় উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ঘটনার পর দুই পক্ষই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ করেন। এরপর সাংবাদিক টিপুকে দণ্ডবিধির ১৭৬ ধারায় ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এমন ঘটনাকে কেন্দ্র করে ফুসে ওঠে সাতক্ষীরা সহ সারা দেশের সাংবাদিক সমাজ

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।