1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় কৃষি জমির মাটি কেটে নেওয়ায় ক্ষতি পুরনের দাবিতে জমির মালিকদের সংবাদ সম্মেলন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রায় কৃষি জমির মাটি কেটে নেওয়ায় ক্ষতি পুরনের দাবিতে জমির মালিকদের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার শেয়ার হয়েছে

কয়রা(খুলনা)প্রতিনিধি ||কয়রায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কেটে নেওয়ায় ক্ষতিগ্রস্ত ৩১ জন জমির মালিক ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

গতকাল শনিবার(২৬ এপ্রিল) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য জমির মালিকদের পক্ষে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চোরামুখা গ্রামের কর্ণধর মন্ডল বলেন, উপকূলীয় জনপদ কয়রার দক্ষিণ বেদকাশীতে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তাদের জীবন চলে।

টেকসই ভেড়িবাঁধ তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। সরকার কর্তৃক পুনর্বাসন প্রকল্পের আওতায় পাউবো সাতক্ষীরা পওর বিভাগ-২ এর অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আমিন এন্ড কোং’ রাস্তা সংস্কারের কাজ করছে।

তিনি অভিযোগ করেন, রাস্তা সংস্কারের সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন রাস্তার বাইরের খাস জায়গা থাকা সত্ত্বেও ভেতরের অংশে তাদের ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা সম্প্রসারণ করে। এতে তাদের অনেক জমি রাস্তার নিচে চলে গেছে।

জমির মালিকরা বাধা দিলে সরকার তাদের আশ্বস্ত করেন। তবে রাস্তা সংস্কারের কাজ শেষ হলেও জমি অধিগ্রহণের কোনো সুরাহা হয়নি। কর্ণধর মন্ডল আরও অভিযোগ করেন, রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় মাটি স্থানীয় এক প্রভাবশালী নেতা ও সংশ্লিষ্ট প্রকৌশলী যোগসাজশে ‘আমিন এন্ড কোং’ জোরপূর্বক তাদের কৃষি জমি থেকে এক্সক্যাভেটর দিয়ে মাটি কেটে নিয়েছে।

এতে তাদের কৃষি জমি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়েছে। বাধা দিতে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন দুর্ব্যবহার করে এবং কোনো ক্ষতিপূরণ দেবে না বলে জানায়। তিনি জানান, এ বিষয়ে গত ২ ফেব্রুয়ােি পাউবো সাতক্ষীরা-০২ এর নির্বাহী প্রকৌশলী ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা পর এলাকায় মানববন্ধন করা হয়।

পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত জমির তালিকা তৈরি করে দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস দিলেও এখনও কোনো ব্যবস্থা গ্রহন করেনি। সাতক্ষীরা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দেননি বলেও অভিযোগ করেন কর্ণধর মন্ডল। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা মনে করেন, পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা পওর বিভাগ-২ এর কতিপয় কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আমিন এন্ড কোং’ তাদের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে মারাত্মক ক্ষতি করেছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন এন্ড কোং কর্তৃক তাদের জমিগুলো ভরাট করে দেওয়ার জোর দাবি জানিয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।