1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আবার ও ৪ শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলা , গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ - উত্তপ্ত কুয়েট - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আবার ও ৪ শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলা , গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ – উত্তপ্ত কুয়েট

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে কুয়েট সংলগ্ন নগরের ফুলবাড়ি গেট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত চার শিক্ষার্থীকে কুয়েট মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ওবাইদুল্লাহ, গালিব রাহাত ও শেখ মুজাহিদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের মোহন। সম্প্রতি কুয়েটে যে আন্দোলন হয়েছে, তাতে তারা নেতৃত্ব দিয়েছিলেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

আহতদের একজন মোহন নামের শিক্ষার্থী জানায়, রাত ৮ টার দিকে তারা ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এক ফুচকার দোকানে ফুচকা খেতে যায়। সেখানে ১০-১২ জন বহিরাগত তাদেরকে ডাক দিলে তারা বলে, আমরা কুয়েটের শিক্ষার্থী যা বলার এখানে বলেন।‎

‎তিনি আরো জানান, পরবর্তীতে ধাক্কাতে ধাক্কাতে গালিব রাহাতকে পাশের একটা দোকানে নিয়ে যায় এবং মারতে শুরু করে। মারধরের সময় তারা বলে, ভিসিকে কেনো নামাইলি এবং নামায়ে কেনো আনন্দ মিছিল করলি?‎

‎পরবর্তীতে মুজাহিদ, মোহন এবং ওবায়দুল্লাহ সবাইকেই মারধর করে। পরবর্তীতে শিক্ষার্থীরা আহত অবস্থায় ক্যাম্পাসে এসে ক্যাম্পাসের মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়।‎

‎এদিকে শিক্ষার্থীদের উপর আবারো বহিরাগতদের হামলার প্রতিবাদে রাত সাড়ে দশটায় একটা প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা।‎

কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মো. আবদুল্লাহ ইলিয়াস আক্তার  খুলনার খবর কে বলেন, ফুলবাড়ি গেটে গেলে এলাকার লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছে। ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা কুয়েট মেডিকেল সেন্টারে আছেন।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই দিন দুপুরে সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত হয়। ২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এরপর আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ১৩ এপ্রিল বিকেল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ১৪ এপ্রিল সিন্ডিকেটের সভায় ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

এ ছাড়া ছাত্রদের ছয়টি ও ছাত্রীদের একটি হল খুলে দিয়ে ৪ মে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কর্তৃপক্ষের এই পদক্ষেপ আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্ত করতে ব্যর্থ হয়। তারা কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে অনড় থাকেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।