1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় যুবকের আত্মহত্যা, নগর জুড়ে রহস্যে - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় যুবকের আত্মহত্যা, নগর জুড়ে রহস্যে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||খুলনায় মো. রাসেল নামের এক যুবকের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য, রহস্যের গুঞ্জণ ছড়িয়েছে এলাকায়। সোমবার (২৮ এপ্রিল) দিনগত গভীর রাতে নগরীর সদর থানার ৫নং কাশেম সড়ক থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাসেলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল পশ্চিম রূপসা পাড়ের একটি মাছের আড়তে শ্রমিকের কাজ করতেন। তিনি রূপসা নতুন বাজার এলাকার তরিক গলির মো. রফিকের ছেলে। ইশা নামের একটি মেয়েকে বিয়ে করার পর রাসেল স্ত্রীকে নিয়ে সদর থানার ৫নং কাশেম সড়কের নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) দিনগত গভীর রাতে ওই বাড়িতে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে আশপাশের লোকজনের মনে কৌতুহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জানতে পারেন রাসেল গুরুতর অসুস্থ তাকে চিকিৎসার জন্য পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে।

পরবর্তীতে স্থানীয়রা জানতে পারে রাসেল মারা গেছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে থানায় নিয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না। প্রায়ই তাদের মধ্যেকার ঝগড়ার চেচামেচি শোনা যেত। ধারনা করা হচ্ছে রাসেলের মৃত্য আত্মহত্য না, তাকে তার স্ত্রী হত্যা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এলাকার লোকজন।

খুলনা থানার এস আই নান্নু মন্ডল বলেন, রাতে রাসেল ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরে স্ত্রী ইশা গোসলের জন্য বাথরুমে গেলে রাসেল তার ব্যবহৃত ওড়না হুকের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বোঝা যাবে তিনি আত্মহত্যা করেছেন না কি হত্যার শিকার হয়েছেন? জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার স্ত্রী ইশাকে রাতে থানা হেফাজতে নিয়েছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।