1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি, স্যালাইন ও কলম বিতরণ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি, স্যালাইন ও কলম বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার ||বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় নির্দেশনায় দেবহাটা উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও কলম বিতরণ করেছে দেবহাটা উপজেলা তরুণ দল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন কেন্দ্রে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তরুণ দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মহিউদ্দীন সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা তাতী দলের আহ্বায়ক হিরণ কুমার মন্ডল, জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হোসেন শাওন ও নিরব ইসলাম।

আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা তরুণ দলের সদস্য মাসুদ রানা জিতু, সাকিব হোসেন, তানভীর রহমান, সাব্বির হোসেন শান্ত, সবুজ হোসেন ও রেজওয়ান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা তরুণ দলের নেতা মশিউর রহমান সাগর।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের মনোবল বাড়ানো ও তাদের উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।