1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে ২৪ ঘণ্টার মধ্যেই গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে ২৪ ঘণ্টার মধ্যেই গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন

  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর  প্রতিনিধি ||যশোরের মনিরামপুর উপজেলারখাটুয়াডাঙ্গা গ্রামে গৃহবধূ সাথী আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী আব্দুর রশিদ ও সৎ ছেলে জিসানকে আটক করা হয়েছে।

অভিযানে হত্যা কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র কুড়াল ও শীলের নড়া উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল ২৮ এপ্রিল সকালে মিন্টুর চাতালের ঘর থেকে গৃহবধূ সাথী আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।এ ঘটনায় নিহতের ভাই শহিদুল ইসলাম মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশের একাধিক ইউনিট — মনিরামপুর থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে তদন্তে নামে।

অভয়নগরের শংকরপাশা এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত স্বামী মিন্টু ও সৎ ছেলে জিসানকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে। তাদের দেখানো মতে, নিজ বাড়ি থেকে একটি কুড়াল ও শীলের নড়া উদ্ধার করা হয়, যেগুলো দিয়ে সাথী আক্তারকে খুন করা হয় ।পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্ব থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।

আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।