1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের সাংবাদিক এম,এ রহমান বললেন, নিজে ধান কাটা ছোট কাজ নয় - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরের সাংবাদিক এম,এ রহমান বললেন, নিজে ধান কাটা ছোট কাজ নয়

  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||কেশবপুরে ধান কাটা শ্রমিকের অভাবে নিজের জমির ধান কেটে-ঝেড়ে তাক লাগিয়ে দিলেন সিনিয়র সাংবাদিক এম,এ রহমান। তিনি জানান, “বর্তমান সময়ে কৃষানের দাম অনেক বেশি তারপরও পাওয়া যাচ্ছে না, সেই কারণে নিজের ক্ষেতের ধান নিজেই কর্তন করেছি।

আমি মনে করি কাজ কোনটাই ছোট নয়।” তিনি আরও বলেন, এই দুর্মূল্যের সময় শ্রমিকের ভরসায় বাড়িতে বসে না থেকে ঝড়-বর্ষার হাত থেকে রক্ষা পেতে মাঠে আপনার নিজের জমির ধান নিজে কেটে বাড়ি নিয়ে সংরক্ষণ করুন এবং সকলকে জানিয়ে দেন, ‘কাজ কোনটাই ছোট নয়’। দুঃখের বিষয় আমি বোঝা বইতে পারিনা, জন দিয়ে বয়ে নিয়েছি। দেড় বিঘা জমিতে ধানের ফলন পেয়েছি পারকাটা প্রায় দুই মন। সকলে তাকে প্রশংসা করেছেন।

বৈশাখের প্রচণ্ড তাপদাহ ও ভ্যাপসা গরম উপেক্ষা করে যশোরের কেশবপুরে বোরোধান সংগ্রহ শুরু হয়েছে। একমন ধান বিক্রি করে একজন শ্রমিকের মূল্য হচ্ছে না। একমন চিকন ধানের মূল্য ১২শ টাকা আর একজন শ্রমিকের মজুরি ১৪শ থেকে ১৫ টাকা। ধানের বাম্পার ফলন ও ন্যায্য মূল্য পেলেও শ্রমিকের মজুরি পরিশোধ করতে হিমশিম খাচ্ছে কৃষক।
এবছর বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্র অর্জিত না হলেও ধানের বাম্পার ফলন হয়েছে। বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৯০০ হেক্টর জমি। আবাদ হয়েছে ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে। এবছর বোরোধান চাষে সার কীটনাশক তুলনামূলক কম লাগলেও অনুকূল আবহাওয়ার মাঝে মধ্যে আকাশের বৃষ্টি হচ্ছে। কৃষক স্বল্পমূল্যে বোরো ধানের আবাদ করে খুব খুশি হয়েছে।

উৎপাদন খরচ কম, ধানের বাম্পার ফলন, নতুন ধানের ন্যায্য মূল্যও পাচ্ছে কৃষক। উপজেলায় ধানকাটা শ্রমিকের চাহিদা বেশি হওয়ায় খুলনা জেলার কয়রা পাইকগাছা, কপিলমুনি, সাতক্ষীরা জেলার তালা কলারোয়া উপজেলার ধানকাটা শ্রমিকরা কেশবপুর আসছেন।
সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের কৃষক হায়দার আলী বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রমিকের মজুরি ১ হাজার টাকা, বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৫/৬শ টাকা।
উপজেলা জাহানপুর গ্রামের কৃষক বিশিষ্ট দলিল লেখক মোঃ হাফিজুর রহমান বলেন, একমন ধান বিক্রি করে একজন শ্রমিকের দাম হচ্ছে না। একমন (৪০ কেজি) ধানের মূল্য বর্তমান বাজার দর ১২শ টাকা থেকে ১৩৫০ টাকা। আর একজন শ্রমিকের মূল্য সকাল থেকে দুপুর একটা পযন্ত ১৪শ থেকে ১৬০০ টাকা।

কেশবপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখা গেছে অনেক কৃষকের ধান, যারা আগেভাগে লাগিয়েছিল তারা ধান কেটে পরিস্কার করার কাজে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে আগামী ৮/১০ দিনের ভিতরে সকল কৃষকের ধান বাড়িতে এসে যাবে বলে অধিকাংশ কৃষক মনে করছেন।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস বলেন, এবছর ঝড়বৃষ্টির পরিমাণ বেশি দেখা যাচ্ছে। ৮০/৮৫ ভাগ ধান পেকে গেছে, এখন কৃষকদের ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু শ্রমিকের ভরসার সময় নষ্ট না করে নিজের কাজ নিজে করারও পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।