1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||সমস্ত বৈষম্যের অবসান, ষড়যন্ত্র নির্মূল ও তিন দফা অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।

বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সায়েম, একই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী নাজমুস সাকিব, ২০ ব্যাচের শিক্ষার্থী মোয়াইমিনুল ইসলাম প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ইঞ্জিনিয়ারিং খাতে নবম এবং দশম গ্রেডে চাকুরির ক্ষেত্রে একটি বৈষম্য বিরাজ করছে।

এক্ষেত্রে আমরা যারা বিএসসি প্রকৌশলী শিক্ষার্থী এবং বিএসসি ডিগ্রিধারী আমাদের তিন দফা দাবি আদায়ে একটি কর্মসূচি প্রদান করেছি। আমাদের প্রথম দফা দাবি হলোঃচাকরিতে ৯ম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে প্রমোশনের ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল করে প্রতিযোগিতার মাধ্যমে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, চাকরির ক্ষেত্রে দশম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ পরীক্ষা যেটি ইতিপূর্বে ২০১৩ সাল পর্যন্ত ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত ছিল সেটিকে পুনর্বহাল করতে হবে।এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে, ইঞ্জিনিয়ার তথা প্রকৌশলী পদবী কেবলমাত্র বিএসি ইঞ্জিনিয়াররা ব্যবহার করতে পারবে।

আমাদের এই দাবি যৌক্তিক এবং এই দাবি পূরণ না হলে দেশের পেশাগত ইঞ্জিনিয়ারিং খাতে ভারসাম্যহীনতা বিরাজ করবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।