1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কুয়েট-ভিসি ইস্যু কেন্দ্র করে কুয়েট শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা, প্রাণে বাঁচলেন- রাতুল হাসান - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কুয়েট-ভিসি ইস্যু কেন্দ্র করে কুয়েট শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা, প্রাণে বাঁচলেন- রাতুল হাসান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৫৩ বার শেয়ার হয়েছে

মহরম হাসান মাহিম ||কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)-ভিসি ইস্যু নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সন্ত্রাসের শিকার হয়েছেন কুয়েট সংশ্লিষ্ট এক শিক্ষার্থী ও ছাত্রনেতা রাতুল হাসান।

গতকাল রাত ১০টা ২২ মিনিটের দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় টিউশন শেষে বাসায় ফেরার পথে রাতুলের ওপর এ নির্মম হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাতুল হাসান জানান, টিউশন শেষে ব্যক্তিগত প্রয়োজনে হোটেল সিটিইনের পাশের গলিতে যাওয়া মাত্রই ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল তাকে ঘিরে ধরে।

প্রথমেই জিজ্ঞেস করা হয়, “তুই কি কুয়েটের রাতুল?” হ্যাঁ বলার সাথে সাথেই পেছন থেকে কয়েকজন তার মাথা ও মুখমণ্ডলে এসএস রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়, নাক ভেঙে যায় এবং সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে পাশের ‘কুডোস’ রেস্টুরেন্টে আশ্রয় নেন এবং বাথরুমে লুকিয়ে প্রাণ রক্ষা করেন। হামলাকারীরা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে তাকে গালিগালাজ করে এবং রাজনৈতিক হুমকি দিতে থাকে। তারা চিৎকার করে বলে, “ভিসির পদত্যাগ করাস, বাড়াবাড়ি করলে খুন করব!”

স্থানীয়দের সহায়তায় রাতুল প্রথমে সিটি মেডিকেলে চিকিৎসা নেন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও মানসিকভাবে আতঙ্কিত অবস্থায় আছেন।

এই ঘটনার পর রাতুল হাসান সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সচেতনমহল এবং শিক্ষার্থীরা। তারা বলছেন, কুয়েট ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকার হরণ করার জন্য এ ধরনের সন্ত্রাসী কায়দায় দমন-পীড়ন চালানো হচ্ছে। রাতুলের ওপর হামলা তারই ভয়াবহ দৃষ্টান্ত।

ছাত্রনেতা ও প্রতিবাদী কণ্ঠস্বর হওয়াই কি আজ একজন শিক্ষার্থীর জন্য প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ালো?

প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।