1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ব্যাংক জালিয়াতি: প্রবাসীর অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় ব্যাংক জালিয়াতি: প্রবাসীর অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২০৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||খুলনায় এক প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) এক নারী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আফসানা শাহিন মুন্নি (৩৬) এসবিএসি ব্যাংকের খুলনা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার মোহাম্মদ সানোয়ার হোসাইন মাসুম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার মুগদা এলাকা থেকে মুন্নিকে গ্রেপ্তার করে খুলনা থানার একটি বিশেষ টিম। তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ তার ৫ দিনের রিমান্ড আবেদন করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মালয়েশিয়া প্রবাসী আল হাদিস বাট্রির স্ত্রী আফসানা ইয়াসমিন তৃষ্ণা গত ১৮ এপ্রিল মামলা দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী অনলাইনের মাধ্যমে ২০২৩ সালের ১৩ নভেম্বর এসবিএসি ব্যাংকের খুলনা শাখায় একটি অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে বিভিন্ন সময় মোট ১০ লাখ ২ হাজার টাকা জমা রাখেন। চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে ব্যাংকে টাকা উত্তোলনে গেলে দেখা যায়, অ্যাকাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা অবশিষ্ট রয়েছে।

বাকি ৭ লাখ টাকা ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএস এর মাধ্যমে অন্য এক ব্যক্তির ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আরটিজিএস পদ্ধতিতে অর্থ স্থানান্তরের জন্য হিসাবধারীর উপস্থিতি বাধ্যতামূলক হলেও ওই সময় ভুক্তভোগী প্রবাসে ছিলেন।

অভিযোগপত্রে দাবি করা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে কাগজপত্র জাল করে এ অর্থ আত্মসাৎ করে।

মামলার বাদী তৃষ্ণা আরও জানান, গ্রেফতারকৃত ব্যাংক কর্মকর্তা মুন্নি তাদের অ্যাকাউন্ট খোলার কাজে সরাসরি যুক্ত ছিলেন এবং তাদের যাবতীয় তথ্য জানতেন।

সেই সুযোগ নিয়ে একাধিকবার জালিয়াতির চেষ্টা করা হয়েছে। এমনকি তার নিজের অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা ও অন্য এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৬ লাখ টাকা আত্মসাতের চেষ্টাও করা হয়, তবে তাৎক্ষণিকভাবে জানতে পারায় সেই টাকা রক্ষা পান।

ব্যাংক সূত্রে জানা যায়, আগেও ওই নারী কর্মকর্তা একাধিক গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছেন।

একাধিক অভিযোগের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ তাকে সাম্প্রতিক সময়ে চাকরিচ্যুত করে।

এ বিষয়ে এসবিএসি ব্যাংকের খুলনা শাখার বর্তমান ম্যানেজার হাফিজ আহমেদ জানান, তিনি সদ্য যোগদান করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।